Share this link via
Personality Websites!
478239
9467
একটি ধরন হলো: আল্লাহ পাক খোদ নিজে কাউকে ওলী, বন্ধু, প্রিয়জন হিসেবে গ্রহণ করা। এক্ষেত্রে এ ধরনটি হলো ওয়াহবী, কাসবী নয়। অর্থাৎ বান্দা নিজের পরিশ্রম, নিজের প্রচেষ্টায় আল্লাহর মাহবূব বা আল্লাহর ওলী হতে পারে না, আল্লাহ পাক যাকে ইচ্ছা বেলায়তের মুকুট দান করেন। দ্বিতীয় ধরনটি হলো; বান্দা নিজে আল্লাহ পাকের প্রতি ভালবাসা প্রকাশ করা, এটা হলো কাসবী। বান্দা নিজের প্রচেষ্টা, পরিশ্রম, আমলের মাধ্যমে আল্লাহর প্রতি ভালবাসা প্রকাশ করতে পারে। বান্দা কীভাবে আল্লাহ প্রতি ভালাবাসা প্রকাশ করতে পারে? আল্লাহ পাকের নৈকট্য অর্জনের চেষ্টা কীভাবে করবে? এর উপায়ও এই হাদীসে ক্বুদসীতে বলা হয়েছে। (৩) বান্দা যদি আল্লাহর প্রতি ভালবাসা প্রকাশ করে আর আল্লাহ যদি তাঁর দয়া ও অনুগ্রহে বান্দার ভালবাসা প্রকাশকে কবুল করেন ঐ বান্দাকে নিজের মাহবূব, নিজের বন্ধু এবং নিজের ওলী হিসেবে গ্রহণ করেন; তবে তখন ঐ বান্দার শান কেমন হবে? এই বিষয়টিও হাদীসে ক্বুদসীতে বর্ণিত হয়েছে।
আসুন, হাদীসে ক্বুদসীর এই তিনটি বিষয়কে সামনে রেখে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র জীবনীর দিকে দৃষ্টিপাত করি;
ওলীর সাথে শত্রুতা, আল্লাহর সাথে যুদ্ধ
আল্লাহ পাক হাদীসে ক্বুদসীতে ইরশাদ করেন: مَنْ عَادَی لِیْ وَلِیًّا آذَنْتُہٗ بِالْحَرْبِ যে আমার কোনো ওলীর প্রতি শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি।
আল্লাহ পাকের দরবারে আউলিয়ায়ে কেরামের মর্যাদা, মর্তবা সম্মান হলো এমনই। যে বান্দার অন্তরে আউলিয়ায়ে কেরামের জন্য বিন্দু পরিমাণও শত্রুতা থাকবে, সে বান্দা কখনোই আল্লাহ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami