Share this link via
Personality Websites!
478237
9467
اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَى الْمَلٰٓىٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْاؕ-
(পারা ৯, সূরা আনফাল, আয়াত ১২)
কানযুল ঈমানের অনুবাদ: যখন হে মাহবূব, আপনার রব ফেরেশতাদের কাছে ওহী প্রেরণ করতেন, ‘আমি তোমাদের সাথে আছি। তোমরা মুসলমানদেরকে অবিচলিত রাখো।
এখানে দেখুন, ফেরেশতারা তো গায়রুল্লাহ। আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের আদেশ দিচ্ছেন: হে ফেরেশতারা, ঈমানদারদের অবিচলিত রাখো, আমি তোমাদের সাথে আছি।
একটু ভেবে দেখুন, আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়েছেন। আল্লাহ পাক চাইলে ফেরেশতা ছাড়াও সাহায্য করতে পারতেন। আল্লাহ পাক চাইলে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শত্রুরা নিজের ঘরেই অন্ধ হয়ে যেতো, বদরের ময়দানে আসতেই পারতো না। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের পাঠালেন কেন? এই জন্য যে, তিনি হলেন আল্লাহ, তিনিই রব, তিনিই ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করেন, তাঁর কাছে প্রশ্ন তোলার সাহস কারোরই নেই ।
বুখারী শরীফে একটি হাদীসে ক্বুদসী আছে। হাদীসে ক্বুদসী ঐ হাদীস শরীফকে বলা হয়, যেখানে আল্লাহর বাণী প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জবানিতে বর্ণিত হয়েছে। অন্যভাবে বললে; সাধারণ হাদীসে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী থাকে আর সাহাবায়ে কেরাম হলেন বর্ণনাকারী (অর্থাৎ শুনে পরবর্তীতে অন্যের কাছে বর্ণনা করেন)। হাদীসে ক্বুদসীতে বাণী হলো আল্লাহর আর রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন বর্ণনাকারী । আসুন, বুখারী শরীফের সেই হাদীসে ক্বুদসী শুনি;
হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী, মাক্কী-মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami