Share this link via
Personality Websites!
478236
9467
আমরা তখনো নিজেদের মধ্যে এ নিয়ে আলাপ করছিলাম। আচমকা জঙ্গল থেকে দু’টি তীব্র চিৎকার শুনতে পেলাম, যা পুরো জঙ্গলে গুঞ্জন করে উঠলো। ডাকাতরাও ভয় পেয়ে গেলো। তারপর কিছুক্ষণের মধ্যেই ডাকাতদের একজন ভয়ে কাঁপতে কাঁপতে আমাদের কাছে এসে বললো: এসো, তোমাদের মালামাল নিয়ে যাও। আর দেখো আমাদের কী অবস্থা হয়েছে? আমরা দ্রুত ডাকাতদের কাছে পৌঁছলাম, তাদের দু’জন সর্দারই মরে পড়ে আছে। তাদের পাশে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক খড়ম জোড়া রাখা ছিলো। ব্যস আমরা খড়মগুলো তুলে নিলাম, নিজেদের মালামাল নিলাম আর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে নযরানা পেশ করতে হাজির হয়ে গেলাম।
(কালায়িদুল জাওয়াহির, পৃষ্ঠা: ৬৮)
আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চাওয়া কেমন?
কারো মনে এমন কুমন্ত্রণা আসতে পারে যে, আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চাওয়া উচিৎ না। কেননা, যখন খোদ আল্লাহ পাক সাহায্য করতে সক্ষম তবে গাউসে পাক বা অন্য বুযুর্গের কাছে সাহায্য কেন চাইবে? এর উত্তর হলো; এটা শয়তানের খুবই ভয়ঙ্কর আক্রমণ আর জানিনা এভাবে শয়তান কত মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। অথচ, আল্লাহ পাক অন্য কারো সাহায্য চাইতে নিষেধ করেননি বরং পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অন্যদের সাহায্য চাওয়ার অনুমতি দিয়েছেন। যাইহোক গাউসে পাক বা অন্য বুযুর্গের সাহায্য কোনোভাবেই গায়রুল্লাহর সাহায্য নয়। এ সাহায্য মূলত আল্লাহরই সাহায্য। গাউসে পাক যে সাহায্য করেন তা নিজের ক্ষমতাবলে নয় বরং আল্লাহ প্রদত্ত ক্ষমতাবলে করেন। দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ পাক সাহায্যের জন্য ফেরেশতাদের পাঠিয়েছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami