Share this link via
Personality Websites!
478234
9467
অতএব, তাকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে পেশ করা হয়। প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “একে আমার শাহযাদা আব্দুল কাদের জিলানী (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর কাছে নিয়ে যাও। যাতে সে তার যোগ্যতা পরখ করে”। অতএব, তাকে গাউসে পাকের দরবারে পেশ করা হয়। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ঐ ব্যক্তির যোগ্যতা দেখে তার নাম মুহাম্মদী বালামে লিখে সিলমোহর লাগিয়ে দেন। তারপর সেই ব্যক্তিকে আবারো রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে পেশ করা হয়। ক্বাসিমে নেয়মত, মালিকে জান্নাত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার বেলায়তের পক্ষে নির্দেশ জারি করেন। তারপর তাকে বেলায়তের মর্যাদা দান করা হয় এবং সে দৃশ্যমান ও অদৃশ্য জগতে মকবুল হয়ে যায়। (তাফরীহুল খাতির, পৃষ্ঠা: ৪৮)
سُبْحٰنَ الله! ইনিই হলেন আমাদের গাউসে আযম, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ! আল্লাহ পাক তাঁকে অনেক উঁচু শান দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারের সত্যিকার গোলাম বানিয়ে দিক। আহ! আউলিয়ায়ে কেরামের গোলামিতে যদি আমাদের জীবন কেটে যেতো। এই গোলামিতেই যদি মৃত্যুবরণ করতাম। এই গোলামির সাথেই যদি কিয়ামতের দিন পুনরুত্থান হতো। আহ! আউলিয়ায়ে কেরামের সদকায় যদি আমাদের বিনা হিসেবে জান্নাতে যাওয়া নসীব হয়ে যেতো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শায়খ আবু আমর এবং শায়খ আব্দুল হক হারীমি رَحْمَۃُ اللهِ عَلَیْہِمَا বলেন: ৫৫৫ হিজরী সনের কথা, ৩রা সফর রবিবার। আমরা হুযুর গাউসে আযম শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাদরাসায় উপস্থিত ছিলাম। তখন হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami