Share this link via
Personality Websites!
478233
9467
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামেয়ে সগীর, পৃষ্ঠা: ৮১, হাদীস: ১২৮৪) হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন, যেমন; নিয়ত করুন, * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি
اَلْحَمْدُ لِلّٰه শাহানশাহে বাগদাদ, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রসিদ্ধ ও বিখ্যাত বুযুর্গ ছিলেন * তাঁর পবিত্র নাম; আব্দুল কাদের, উপনাম; আবু মুহাম্মদ * মুহিউদ্দীন (অর্থাৎ দ্বীনের জীবনদাতা) এবং গাউসুস সাকলাইন (অর্থাৎ জ্বিন ও মানবের গাউস, সাহায্যকারী) হলো তাঁর প্রসিদ্ধ উপাধি * হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৪৭০ হিজরীতে বাগদাদের জিলান শহরে জন্মগ্রহণ করেন * ৯১ বছর বয়সে এই পৃথিবীতে অবস্থান করেন * ৫৬১ হিজরীতে তিনি পৃথিবী থেকে পর্দা করেন।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন বেলায়ত বণ্টনকারী
আল্লামা আব্দুল কাদের আরবালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেখেন: যখন আল্লাহ পাক তাঁর বান্দাদের মধ্যে কাউকে বেলায়তের মুকুট দান করতে চান তবে আদেশ করেন: “এই বান্দাকে আমার মাহবুব হযরত মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে পেশ করো”।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami