Share this link via
Personality Websites!
478249
9467
اللهِ عَلَیْہِ বললেন: বাবা! পড়ছো না কেন? আমি আরয করলাম। হুযুর! রাতের ঘটনা আসলে কী ছিলো? আমাকে দয়া করে এই বিষয়ে অবহিত করুন। হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তা ছিলো (ইরানের একটি শহর) নেহাওয়ান্দ। সেই ৬ জন ছিলো যুগের আবদাল। যার আর্তনাদ তুমি শুনছিলে, সে ছিলো সপ্তম আবদাল। তখন তার অন্তিম মুহুর্ত চলছিলো, তারপর তার ইন্তিকাল হয়ে গেলো।
যাকে আমি কলেমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়েছি, সে ছিলো কুস্তুনতুনিয়ার (ইস্তাম্বুল) অধিবাসী এক অমুসলিম। আমি তাকে মুসলমান বানিয়ে সপ্তম আবিদের জায়গায় নিযুক্ত করে দিলাম। তারপর বললেন, হে আবুল হাসান। যতক্ষণ আমি বেঁচে থাকবো এই ঘটনা কাউকে বলবে না। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৩৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক যে হাদীসে ক্বুদসীতে আউলিয়ায়ে কেরামের শান বর্ণনা করেছেন তার শেষে আল্লাহ পাক ইরশাদ করেন: وَاِنْ سَأَلَنِي لَاُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَاُعِيذَنَّهُ এবং যদি তারা আমর কাছে প্রার্থনা করে, আমি তাদের দিই। যদি তারা আমার আশ্রয় চায়, আমি তাদের আশ্রয় দিই। জানা গেলো যে, আউলিয়ায়ে কেরামের দরবারের শান হলো যে, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়া ফিরিয়ে দেন না বরং কবুল করেন।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দোয়ার মহিমা
শায়খ আবু মুযাফফর ইসমাঈল বনী আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার বাগানে ২টি খেজুরের গাছ ছিলো। সেগুলো একেবারে শুকিয়ে গিয়েছিলো, ৪ বছর ধরে ফল ধরছিলো না। আমি কেটে ফেলার চিন্তা করছিলাম। তারপর হলো কী? আমার কপাল খুলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami