Share this link via
Personality Websites!
478248
9467
হঠাৎ একটি শহর দেখা গেলো, আমি সেই শহর আগে কখনো দেখিনি।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই শহরে প্রবেশ করলেন এবং একটি বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। সেখানে ৬ জন লোক বসা ছিলো। তারা দাঁড়িয়ে তাঁকে সম্মান এবং সালাম জানালো। ঐ বাড়ির এক কোনা থেকে কান্না এবং আর্তনাদ ভেসে আসছিলো। কিছুক্ষণ পর সেই আওয়াজ বন্ধ হয়ে গেলো। এর মধ্যে এক লোক এসে সেই বাড়ির কোনায় গিয়ে একজন মুর্দাকে কাঁধে নিয়ে বাইরে চলে গেলো। তারপর এক লোককে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে হাজির করা হলো। তার বড় বড় গোঁফ ছিলো, তাকে দেখে অমুসলিম মনে হচ্ছিলো। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই লোককে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে মুসলমান বানালেন। তারপর তার চুল ও গোঁফ কাটালেন, টুপি পরালেন এবং তার নাম মুহাম্মদ রাখলেন। তারপর বাকি যে ৬ জন লোক যারা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলো, তাদেরকে বললেন: আমি সেই সপ্তম জনের জায়গায় একে নিয়োগ করলাম।
একথা বলে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাইরে তাশরীফ আনলেন, তারপর কয়েক কদম হেঁটে বাগাদাদ পৌঁছে গেলেন। আমিও পেছনে পেছনে ছিলাম। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর ঘরে তাশরীফ নিয়ে গেলেন আর আমি মাদরাসায় চলে গেলাম।
আমি অবাক হলাম, এটা কী রকম ঘটনা? কই সেই শহর? কার সেই লাশ? কাকে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কালিমা পাঠ করালেন? সেই চিন্তায় রাত কেটে গেলো।
সকালে আমি হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে পড়তে বসলাম, ভয়ে মুখ খুলতে পারছিলাম না। হুযুর গাউসে পাক رَحْمَۃُ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami