Share this link via
Personality Websites!
478247
9467
খোদায়ী জ্ঞান) আমার বক্ষ পরিপূর্ণ হয়ে গেলো। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ৭০) (২) শায়খ মুহাম্মদ মাহাল্লী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যিয়ারতের জন্য মিশর থেকে বাগদাদে উপস্থিত হলাম। কয়েকদিন অবস্থানের পর ফিরে যাচ্ছিলাম, তখন হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের আঙুল মুবারক আমার মুখে পুরে দিয়ে বললেন: এটি বারবার চোষো। আমি তাই করলাম। এর বরকতে বাগদাদ থেকে মিশর পর্যন্ত পুরো পথে আমার একেবারেই ক্ষুধা অনুভূত হয়নি। (তাফরীহুল খাতির, পৃষ্ঠা: ৬৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক হাদীসে ক্বুদসীতে আরো ইরশাদ করেন: وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে। এ হলো আল্লাহর ওলীদের শান। আউলিয়ায়ে কেরামের পা’ও অনন্য। বাহ্যিভাবে দেখতে আমাদের পায়ের মতো হলেও এতে খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতা বিদ্যমান থাকে। তখন তাঁরা চামড়া মাংসের পা দিয়ে নয় বরং খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতা দিয়ে চলাফেরা করেন।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কদম মুবারকের কারামত
শায়খ আবুল হাসান বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি সারা রাত জেগে থাকতাম, যাতে যেকোনো সময় হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমত করতে পারি। এক রাতে আমি দেখলাম যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ঘর থেকে বাইরে তাশরীফ এনেছেন, আমি পানির পাত্র আনলাম। তিনি সেদিকে মনযোগ না দিয়ে দরজার দিকে গেলেন। দরজা আপনা-আপনি খুলে গেলো। তিনি হাঁটতে লাগলেন, আমিও পেছনে পেছনে চললাম। গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাগদাদ শহরের বাইরে চলে গেলেন। কিছু দূর চলার পর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami