Share this link via
Personality Websites!
478246
9467
ত্বওয়ীলুল উমর হবে (অর্থাৎ লম্বা হায়াত পাবে) এবং তুমি ত্বওয়ীলুল আসফার হবে (জীবনে লম্বা সফর করবে)।
বর্ণনাকারী বলেন: বাস্তবে তাই ঘটলো। শায়খ মুহাম্মদ হারবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১৩৭ বছর হায়াত পেয়েছিলেন এবং তিনি অনেক লম্বা ও বড় সফর করেছেন। এমনকি কোহে-ক্বাফেও তিনি গিয়েছেন। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১১৩-১১৪)
سُبْحٰنَ الله! এই হলো গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দৃষ্টির মহিমা! শায়খ মুহাম্মদ হারবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হায়াত কত দীর্ঘ হবে, জীবনে কোথায় কোথায় যাবেন, কত দীর্ঘ সফর করবেন: গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চোখ হতে কিছুই গোপন নয় , তিনি সবকিছু দেখতে পান।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক হাদীসে ক্বুদসীতে আরো বলেন: وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَ আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। অর্থাৎ আল্লাহর ওলীদের হাত দেখতে আমাদের মতোই। তাঁদেরও ৫টি আঙ্গুল, একটি তালু থাকে। কিন্তু এর শক্তি রক্ত ও মাংসে নয় বরং তা খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) শক্তিতে কাজ করে ।
গাউসে পাকের হাত মুবারকের ২টি কারামত
(১) শায়খ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খুব বিখ্যাত ঘটনা। তিনি বলেন: আমি ইলমে কালামের কিতাব বেশি পড়তাম। একদিন আমার মামা আমাকে গাউসে পাকের দরবারে নিয়ে উপস্থিত হলেন। গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার বুকে হাত রাখলেন। আমি এই পর্যন্ত ইলমে কালামের যত কিতাব পড়েছি, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাত রাখার সাথে সাথে সব ভুলে গেলাম। তারপর সাথে সাথে ইলমে লাদুন্নীতে (অর্থাৎ বিশেষ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami