Share this link via
Personality Websites!
478245
9467
জুতা গুহা পর্যন্ত পৌঁছলো। গিয়ে ঐ পাপাচারীর মাথার উপর পড়লো, যার ফলে সে সেখানেই মৃত্যুবরণ করলো। (তাফরীহুল খাতির, পৃষ্ঠা: ৪৫)
سُبْحٰنَ الله! এই হলো আউলিয়া কেরামের শান! কান তো তাঁদেরও আছে কিন্তু তাঁরা আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতাবলে শোনেন ।যেমন কাছেরটা শোনেন, তেমন দূরেরটাও শোনেন।
হাদীসে ক্বুদসীতে আরো ইরশাদ হয়েছে: وَ بَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে।
অর্থাৎ আমাদের যেমন চোখ আছে আল্লাহর ওলীদেরও চোখ আছে। কিন্তু এই চোখের মহিমা অনন্য । ওলীদের চোখ আছে ঠিক, কিন্তু তাঁরা আমাদের মতো চোখ দিয়ে নয় বরং খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতা দিয়ে দেখেন। সুতরাং তাঁরা এমন জিনিস দেখেন যা আমরা দেখি না। তাঁদের চোখের সামনে কোনো দেয়াল, আড়াল বরং বছরের দূরত্বও প্রতিবন্ধক হয়না, তাঁরা দূরে ও কাছে সমান দেখেন।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চোখ মুবারকের কারামত
বাহজাতুল আসরার এ উল্লেখ রয়েছে: হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে শায়খ আবু আব্দুল্লাহ মুহাম্মদ হারবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নামে একজন খাদিম ছিলো। তিনি খাটো ছিলেন কিন্তু হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁকে ‘মুহাম্মদ ত্বওয়ীল’ (লম্বা মুহাম্মদ) বলে ডাকতেন। শায়খ মুহাম্মদ হারবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন আমি আরয করলাম: হুযুর! আমার উচ্চতা তো সাধারণ মানুষের তুলনায় খাটো। আপনি আমাকে ‘মুহাম্মদ ত্বওয়ীল’ (লম্বা মুহাম্মদ) বলে কেন ডাকেন? তিনি বললেন, এই কারণে যে, তুমি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami