Share this link via
Personality Websites!
478244
9467
সাধনা করে গেছেন। আমাদের পক্ষে হয়তো হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ন্যায় মুজাহাদা করা সম্ভবপর হবে না। কিন্তু মনে সাহস রেখে সামান্য প্রচেষ্টা তো চালাতে পারি ।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হাদীসে ক্বুদসী শুনলাম। আল্লাহ পাক এই হাদীসে ক্বুদসীতে ইরশাদ করেন: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। অর্থাৎ বাহ্যিকভাবে সবার কান দেখতে একই। কিন্তু পার্থক্য হলো আল্লাহর ওলীর কানে খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতা বিদ্যমান থাকে। তারা আমাদের মতো বায়ুতরঙ্গের সাহায্যে নয় বরং খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতার সাহায্যে শোনে।
গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কান মুবারকের কারামত
তাফরীহুল খাতির এ উল্লেখ রয়েছে: হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সময়কালে তাঁর এক মহিলা মুরীদ ছিলো। একবার ঐ মহিলা নিজের কোনো প্রয়োজনে পাহাড়ের গুহার দিকে গেলো। সেখানে এক পাপাচারী সেই মহিলাকে ধরে ফেললো। তখন সেই নেককার মহিলা চিৎকার করে বলতে লাগলো: اَلْغِیَاثُ یَا غَوْثَ اَعْظَم! اَلْغِیَاثُ یَا غَوْثَ الثَّقَلَیْن !اَلْغِیَاثُ یَا شَیخ مُحْیَّ الدِین ! اَلْغِیَاثُ یَا سَیَّدِیْ عبدَ القادِر অর্থাৎ হে গাউসে আযম! আমাকে সাহায্য করুন। হে মানব ও জ্বিনের সাহায্যকারী! আমাকে সাহায্য করুন। হে শায়খ মুহিউদ্দীন! আমাকে সাহায্য করুন। হে আমার সর্দার আব্দুল কাদের! আমাকে সাহায্য করুন।
হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তখন তাঁর মাদরাসায় ওযু করছিলেন। এতো দূরে থেকেও তিনি ঐ মহিলার ফরিয়াদ শুনতে পেলেন। আর তাকে এভাবে সাহায্য করলেন যে, নিজের জুতা গুহার দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরতে তাঁর মুবারক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami