Share this link via
Personality Websites!
478243
9467
আমাকে বোবা, মূর্খ ও পাগল বলতো * আমি কাঁটার উপর খালি পায়ে হাঁটতাম * ভয়ঙ্কর গুহা ও ভয়ানক উপত্যকায় নির্দ্বিধায় ঢুকে যেতাম * দুনিয়া সজ্জিত হয়ে আমার সামনে প্রকাশিত হলো, কিন্তু اَلْحَمْدُ لِلّٰه আমি তার দিকে মনযোগ দেইনি * আমার নফস মাঝে মাঝে আমার সামনে মিনতি করতো যে, আপনার যা মর্জি তাই হবে, তাই করবো। আর মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করতো * আল্লাহ পাক আমাকে এই নফসের উপর বিজয় দান করতেন * আমি অনেকদিন মাদায়িনের মরু প্রান্তরে ছিলাম এবং নিজের নফসকে মুজাহাদায় (অর্থাৎ কঠোর সাধনায়) নিয়োজিত রাখতাম * এক বছর পতিত বস্তু আহার করতাম, কোনো পানি পান করতাম না, পরের এক বছর শুধুমাত্র পানি দিয়ে জীবন ধারণ করতাম, অন্য কোনো খাবার আহার করতাম না * আমার উপর বহু কঠিন বিপদ আসতো * একবার প্রচণ্ড শীতের রাতে আমাকে এভাবে পরীক্ষা করা হয়েছে যে, যতবার ঘুমে চোখ বন্ধ হয়, ততবার আমার গোসল ফরয হয়ে যায়। আমি প্রতিবারেই সাথে সাথে নদীতে এসে গোসল করি। এভাবে আমি সে রাতে ৪০ বার গোসল করেছি।
(বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১৬৫)
হে আশিকানে রাসূল! আপনারা দেখতে পেলেন যে, আমাদের গাউসুল আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আপন রবের নৈকট্য অর্জন, আপন নানাজান, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সন্তুষ্টি, নফস ও শয়তানকে কাবু করা, দুনিয়ার ভালবাসা ত্যাগ করা, গুনাহের রোগ থেকে নিজেকে রক্ষা করা, খোদার সৃষ্টিকে সরল পথে আনা, মুবাল্লিগ হওয়ার মর্যাদা অর্জন করা, দুনিয়ায় নেকীর দাওয়াতের প্রসার ঘটানো এবং অসংখ্য অমুসলিমকে ইসলামের ছায়াতলে আনার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম ও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami