Share this link via
Personality Websites!
478242
9467
করবে। সাথে সাথে তাদের সাথে আরো বেশি সদাচরণ করবে। এভাবে সকল বিষয়ের ফরয পূরণ করবে, এর পাশাপাশি নফল নেকীও অর্জন করবে। এতে কী উপকার হবে? আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হবে। এতে প্রমাণিত হবে যে, এই বান্দা আসলেই আল্লাহ পাককে ভালবাসে। যদি বান্দা নিয়মিত একনিষ্ঠতা সহকারে সকল ফরয আদায় করে, পাশাপাশি নফল নেক আমলও করতে থাকে, তবে আল্লাহ পাকের রহমত, দয়া ও অনুগ্রহ নসীব হয়ে গেলে اِنْ شَآءَ الله সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে। আর আল্লাহ পাক চাইলে তাকে বেলায়তের মুকুটও দান করবেন।
اَلْحَمْدُ لِلّٰه হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্মগত ওলী। তিনি আল্লাহ পাকের ওলী, বন্ধু ও প্রিয় বান্দা হয়েই দুনিয়াতে আগমন করেন। তারপর সারা জীবন ইবাদত ও রিয়াযতে অতিবাহিত করেন। তিনি নিয়মিতভাবে ফরয আদায় করতেন। এর পাশাপাশি সুন্নাতের উপরও আমল করতেন। নফল ইবাদতও অধিকহারে করতেন, এমনকি মুস্তাহাবও (অর্থাৎ শরীয়তের পছন্দনীয় কাজ) নিয়মিতভাবে পালন করতেন।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং অধিক ইবাদত
বাহজাতুল আসরার শরীফে রয়েছে- হুযুর গাউসে পাক, বড়পীর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: * আমি কারখের জঙ্গলে বহু বছর অবস্থান করেছি * লতা-পাতা, ফল-মূল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করেছি * একজন লোক প্রতি বছর উলের একটি জুব্বা পরার জন্য আনতো, তা আমি পরতাম * আমি দুনিয়ার ভালবাসা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বহু সাধনা করেছি * আমি লোকচক্ষুর অন্তরালে থাকতাম * আমার নীরবতার কারণে মানুষ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami