Share this link via
Personality Websites!
478241
9467
আল্লাহর সাথে যুদ্ধের পরিণাম এমনই হয়। সুতরাং, সকলেই মনোযোগ দিয়ে দেখুন আউলিয়ায়ে কেরামের সাথে শত্রুতার পরিণতি কী হয়। যারা তাঁদের প্রতি বিদ্বেষ অন্তরে লালন করতে চান তারা আগেভাগেই ভেবে নিন। এ কোনো ছোটোখাটো অপরাধ নয়। আউলিয়ায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করা হলো মূলত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আর যে আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করে, তার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস হয়ে যায়।
আল্লাহর প্রতি ভালবাসা প্রকাশের উপায়
আল্লাহ পাক হাদীসে ক্বুদসীতে ইরশাদ করেন: وَمَا تَقَرَّبَ اِلَيَّ عَبْدِي بِشَيْءٍ اَحَبَّ اِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ اِلَيَّ بِالنَّوَافِلِ বান্দা যে সকল উপায়ে আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ফরয। আর আমার বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে। এই হলো আল্লাহর সাথে ভালবাসা প্রকাশের উপায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করার সঠিক পন্থা। বান্দা ফরযগুলো আদায় করবে। পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে আদায় করবে। রমযানুল মুবারকের রোযা পুরোপুরি রাখবে। হজ ফরয হলে হজ আদায় করবে। যাকাত ফরয হলে যাকাত পরিপূর্ণভাবে আদায় করবে। পিতামাতার আদব করবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। কাউকেই অন্যায়ভাবে কষ্ট দেবে না। প্রতিটি বিষয়ে যা পালন করা ফরয তা আদায় করবে। এর পাশাপাশি নফলও আদায় করবে। পাঁচ ওয়াক্ত নামায পড়বে. পাশাপাশি তাহাজ্জুদও পড়বে। তার সাথে ইশরাক, চাশত এবং আওয়াবীনের নফল নামাযও পড়বে। ফরয রোযা রাখবে। পাশাপাশি নফল রোযাও রাখবে। যাকাত আদায় করবে, তার সাথে নফল সদকা, দান-খয়রাতও করবে। পিতামাতার আদব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami