Share this link via
Personality Websites!
478218
9466
পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বান্দা যে সকল উপায়ে আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় উপায় হলো ফরয কাজ (যেমন: নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি) আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। এরপর যখন আমি তাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে; আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে; আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে; আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে চলে। যদি সে আমার কাছে কিছু চায়, আমি তাকে দিই; যদি সে আমার আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিই।(বুখারী, কিতাবুর রিকাক, ১৫৯৭ পৃষ্ঠা, হাদীস: ৬৫০২)
আলহাজ্ব মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের ব্যাখ্যায় বলেন: (এর দ্বারা উদ্দেশ্য হলো, যখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে করতে আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন সেই) বান্দা আল্লাহর ভালবাসায় হারিয়ে যায়। যা দ্বারা এলাহী (অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিশেষ) ক্ষমতা তার অঙ্গে কাজ করে এবং সে এমন কিছু করতে সক্ষম হয় যা বিবেক বহির্ভূত হয়। (মিরআতুল মানাজীহ, ৩/৩০৯)
হাদীসে পাকের উদাহরণের একটি ব্যাখ্যা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ দের পবিত্র অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর বিশেষ ক্ষমতা (Special Power) কিভাবে স্থাপন করা হয় এবং সেই শক্তি কিভাবে কাজ করে, এই বিষয়টি একটি উদাহরণের (Example) মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে হযরত আল্লামা আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দেখুন! লোহা (Iron) পোড়ায় না, এটি সম্পূর্ণ ঠান্ডা থাকে এবং এর রঙ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami