Share this link via
Personality Websites!
478217
9466
পাখি এবং একটি হরিণ আমার কাছে চলে এসো, আমি আমার অতিথির আতিথেয়তা করতে চাই।
উৎসর্গ হয়ে যান! রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর ডাক শুনে একটি হরিণ এবং একটি পাখি সম্মানের সাথে নত মস্তক হয়ে উপস্থিত হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি খুবই বিস্মিত হলো এবং অবাক হয়ে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো !سُبْحٰنَ الله হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তুমি কি অবাক হচ্ছো? তুমি কি এমন কোনো মানুষ দেখেছো যে তার রবের আনুগত্য করে এবং তারপরও এই সব বস্তু (যেগুলি মানুষের সেবা করার জন্য সৃষ্টি হয়েছে) তার আনুগত্য না করে? (জামে কারামাতে আউলিয়া, ১/১১৬)
আল্লাহ! আল্লাহ! জানা গেল; কারামত আল্লাহ পাকের এক বিশেষ অনুগ্রহ যা আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাদেরকে দান করেন।
হাদীসে কুদসী দ্বারা কারামতের প্রমাণ
বুখারী শরীফে একটি হাদীসে কুদসী রয়েছে, হাদীসে কুদসী বলতে বোঝানো হয় সেই হাদীস যা আল্লাহ পাকের বাণী, কিন্তু তা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুখ দিয়ে প্রকাশিত হয়। অন্য কথায়, সাধারণ হাদীস গুলিতে নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী থাকে এবং সাহাবীরা (শুনে পরবর্তীতে বর্ণনাকারী) হন, কিন্তু হাদীসে কুদসীতে আল্লাহ পাকের বাণী থাকে এবং নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বর্ণনাকারী হয়ে থাকেন, আসুন! বুখারী শরীফের হাদীসে কুদসী শুনি।
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক ইরশাদ করেন: যে আমার কোনো ওলীর সাথে শত্রুতা (Enmity)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami