Share this link via
Personality Websites!
478216
9466
কারামত বলতে বোঝানো হয়: ওলীউল্লাহ দ্বারা প্রকাশিত এমন কাজ যা সাধারণত অসম্ভব অর্থাৎ প্রকাশ্য কোন উপকরণের মাধ্যমে ঘটানো সম্ভব নয়। যেমন: মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়া, যা সাধারণত সম্ভব (Possible) নয়। যদি কোনো ওলী আল্লাহর অনুগ্রহে মৃত ব্যক্তিকে জীবিত করে দেন, তবে এটিকে কারামত বলা হবে। তদ্রুপ শুধু হাত লাগিয়ে, চোখ দিয়ে দেখে অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করা, অথবা কোনো যন্ত্র (যেমন; মোবাইল ইত্যাদি) ছাড়াই দূর থেকে শুনতে পারা, মনের কথা জানা, সাহায্যে পৌঁছে যাওয়া, শত কোটি কিলোমিটার পথ ঘোড়া বা যানবাহন ছাড়া কয়েক মিনিটে অতিক্রম করা ইত্যাদি। এই ধরনের কাজ যদি ওলীউল্লাহ দ্বারা প্রকাশিত হয়, তবে এটিকে কারামত বলা হয়। এই ধরনের কাজ যদি আল্লাহর সত্যিকারের নবীদের দ্বারা প্রকাশিত হয়, তবে তাকে মুজিযা (Miracle) বলা হয়। (শরহু আকায়িদে নাসাফীয়া, ৩১৩-৩১৪) আর যদি সাধারণ কোনো মুমিন থেকে এমন কাজ প্রকাশিত হয়, তবে তাকে মাউনাত বলা হয়।
(আন নিবরাস, ৪৩০)
প্রখ্যাত সাহাবীয়ে রাসূল হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ, একদিন মাদাঈন শহর ত্যাগ করলেন এবং তাঁর সঙ্গে একটি অতিথিও ছিল, (পথিমধ্য একটি জঙ্গল দিয়ে অতিক্রম করলেন) জঙ্গলে হরিণ চলছিল এবং পাখিরা আকাশে উড়ছিল, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ চাইলেন যে, অতিথির আতিথেয়তা (Hospitality) করা হোক, অতএব তিনি হরিণ এবং পাখিদের ডাকলেন এবং বললেন: হরিণেরা! পাখিরা! তোমাদের মধ্যে একটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami