Share this link via
Personality Websites!
478215
9466
করে নিয়েছে এবং তাকে হত্যা করে ফেলেছে। ভয়ে তার চোখ খুলে গেল, উঠে দেখেন সেখানে কোনো ডাকাত বা বিপদ নেই।
অতএব তিনি প্রচুর লাভবান হয়ে আনন্দের সঙ্গে বাগদাদে পৌঁছলেন, এবার তিনি ভাবতে লাগলেন, প্রথমে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে দেখা করবেন, নাকি শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে! হঠাৎ পথিমধ্যে শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে তার সাক্ষাৎ হয়, তিনি বণিককে দেখেই বললেন: প্রথমে গিয়ে গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে দেখা করো, কারণ তিনি আল্লাহর প্রিয়। তিনি তোমার জন্য ১৭ বার দোয়া করেছিলেন, এরপরই তোমার ভাগ্য পরিবর্তন হলো, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার সাথে সংঘটিত ঘটনাকে জাগ্রত অবস্থার পরিবর্তে স্বপ্নে রুপান্তর করে দিয়েছেন। (বাহজাতুল আসরার: ৬৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর মর্যাদা অত্যন্ত উঁচু, এই নেক বান্দারা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় এবং ভালবাসার পাত্র, আল্লাহ পাক তাঁদেরকে মহা পুরস্কার দ্বারা ধন্য করেছেন, তন্মধ্যে একটি পুরস্কার হচ্ছে কারামত, কারামত নিঃসন্দেহে সত্য, নবুওয়তের সময় থেকে আজ পর্যন্ত এই বিষয় নিয়ে কখনো হক পন্থীদের এ ব্যাপারে কোন মতবিরোধ (Disagreement) হয়নি। সবারই একই আকীদা যে, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এবং আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর কারামত সত্য, সকল যুগে আল্লাহর বান্দাদের মধ্যে কারামত প্রকাশিত হয়েছে এবং اِنْ شَآءَ الله কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ আসবেন এবং তাঁদের মাধ্যমে কারামত প্রকাশিত হতে থাকবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami