Share this link via
Personality Websites!
478214
9466
সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দোয়া দ্বারা তাকদীর পরিবর্তন হয়
আমাদের পীর হুযুর গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র যুগে আবু মুযাফফর নামের একজন ব্যবসায়ী ছিলেন, একবার তিনি শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে উপস্থিত হলেন এবং আরয করলেন: হুযুর! আমি ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছি, আপনার নিকট দোয়ার আবেদন।
ওলী তো ওলীই, এদের দৃষ্টি লাওহে মাহফুযকেও দেখতে পারে। অতএব, শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন তার ভাগ্যের অবস্থা সম্পর্কে অবগত হয়ে অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন: আপনি আপনার সফর স্থগিত করুন! যদি যান, তাহলে ডাকাতরা সমস্ত মাল লুটে নেবে এবং আপনাকে হত্যা করে ফেলবে।
বণিক এটি শুনে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন, সেই উদ্বিগ্ন অবস্থায় ফিরে আসছিলেন, পথিমধ্যে হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলেন: চিন্তিত কেন? বণিক আবু মুযাফফর পুরো ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলেন, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: উদ্বিগ্ন হবেন না, আগ্রহের সাথে সিরিয়া সফর করুন! اِنْ شَآءَ الله সবকিছু ভালো হয়ে যাবে। বণিক আবু মুযাফফর তাঁর কথা মেনে নিলেন এবং কাফেলার সঙ্গে সিরিয়া রওনা হলেন, তার ব্যবসায় প্রচুর লাভ হলো, এই সফরের মধ্যে বণিক আবু মুযাফফর একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, তিনি দেখলেন ডাকাতেরা কাফেলায় হামলা করে সব মালামাল লুট
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami