Share this link via
Personality Websites!
478213
9466
মুহাম্মদ বিন সুলাইমান জাযূলী (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ)। বাচ্চা মেয়েটি বিস্মিত হয়ে বলল: আচ্ছা! আপনিই সেই ব্যক্তি যাঁর সুনামের (Popularity) জয়জয়কার চলছে, অথচ অবস্থা এমন যে কূপ থেকে পানি তুলতে পারছেন না! এ কথা বলে সেই বাচ্চা মেয়েটি কূপে থুতু নিক্ষেপ করল।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এক অলৌকিক বিষয় ঘটে গেল! এই বাচ্চা মেয়েটির থুতু নিক্ষেপ করা মাত্রই চোখের পলকে (মুহুর্তের মধ্যে) পানি উপরে উঠে এলো এবং কূপ থেকে উপচে পড়তে লাগল। হযরত শায়খ মুহাম্মদ বিন সুলাইমান জাযূলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওযু সম্পন্ন করার পর সেই অসাধারণ বাচ্চা মেয়েটিকে বললেন: আমি তোমাকে কসম দিয়ে জিজ্ঞেস করছি, তুমি এই অলৌকিক ক্ষমতা কীভাবে অর্জন করলে? সে বলল: আমি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি অধিক পরিমাণে দরুদে পাক পাঠ করি। তখন শায়খ সুলাইমান জাযূলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শপথ করলেন যে, আমি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরুদ শরীফ পাঠ করার বিষয়ের (Topic) উপর একটি কিতাব (Book) রচনা করব। (সাআদাতুদ দারাইন, পৃষ্ঠা: ১৫৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, পৃষ্ঠা:৮১, হাদীস: ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন!
* ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami