Share this link via
Personality Websites!
478229
9466
এটা আল্লাহ পাকেরই সাহায্য, গাউসে পাক যে সাহায্য করেন তা তার নিজের ক্ষমতাবলে করেন না, বরং আল্লাহর দান ও সাহায্য থেকে সাহায্য করেন। দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন:
اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَى الْمَلٰٓىٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْاؕ-
(পারা ৯, সূরা আনফাল, আয়াত ১২)
কানযুল ঈমানের অনুবাদ: যখন হে মাহবুব! আপনার প্রতিপালক ফেরেশতাদের নিকট ওহী প্রেরণ করতেন আমি তোমাদের সাথে আছি। তোমরা মুসলমানদের অবিচলিত রাখো।
এখানে দেখুন! ফেরেশতাগণও গায়রুল্লাহ তথা আল্লাহর এক সৃষ্টি। আল্লাহ নিজে ফেরেশতাদের বলেন: "হে ফেরেশতাগণ! মুমিনদের অবিচলিত রাখো! আমি তোমাদের সাথে আছি।"
ভেবে দেখুন! আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছেন, আল্লাহ চাইলে ফেরেশতাদের ছাড়াই সাহায্য করতে পারতেন, আল্লাহ চাইলে কাফেররা তাদের ঘরে পড়ে থাকতো, বদরের ময়দানে আসতে পারতো না কিন্তু আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, কেন? কারণ তিনি আল্লাহ, তিনি রব, তিনি ক্ষমতার অধিকারী। তিনি যা চান করেন, কেউ তাঁর কাছ থেকে জবাবদিহিতা চাইতে পারে না।
এরপর চিন্তা করুন! বদরের যুদ্ধের সময় সাহায্য করতে কে এলো? ফেরেশতারা এসেছিল, কিন্তু আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১২৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং নিশ্চয় আল্লাহ বদরের যু্দ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন।
সাহায্য করতে এসেছে কে? ফেরেশতা! আল্লাহ্ কী বলেন? আল্লাহ্ সাহায্য করেছেন। জানা গেল; আল্লাহ পাকের নিকটবর্তী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami