Share this link via
Personality Websites!
478228
9466
এটি হযরত জুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কারামত ছিল, যা আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন এবং ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর কিতাবে উল্লেখ করেছেন।
اَلْحَمْدُ لِلّٰه আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর কারামত শোনা এবং শোনানো দ্বারা আমাদের হৃদয়ে তাঁদের ভালোবাসা বৃদ্ধি পায় আর এই পবিত্র ঈমানী ভালোবাসার বরকতে কবর, হাশর ও কিয়ামতের দিন নিরাপত্তা পাওয়া যায় এবং অন্তরে ঈমান মযবুত হয়। তাই আমাদের উচিত, আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর প্রতি গভীর ভালোবাসা রাখা, তাদের জীবনীও অধ্যয়ন করা এবং তাঁদের কারামত ও ঈমানী উদ্দীপক ঘটনাগুলি পড়ে ও শুনে ঈমানকে সতেজ রাখা।
আউলিয়া কেরাম থেকে সাহায্য চাওয়া কেমন...?
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেভাবে আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ কে কারামত দ্বারা ধন্য করেছেন, তেমনি ভাবে তাঁদেরকে সৃষ্টির সাহায্যকারীও বানানো হয়েছে। এটি আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর একটি কারামত যে, আল্লাহ পাকের এই প্রিয় বান্দারা সাহায্যের জন্য আহ্বানকারীদের আওয়াজ শুনেন এবং তাঁদের সাহায্য করতে পৌঁছান। কিছু মানুষ এই বিষয়ে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়, যেমন; তারা বলে, যখন আল্লাহ পাক সাহায্য করতে সক্ষম, তাহলে গাউসে পাক বা অন্য কোনো বুযুর্গের সাহায্য কেন চাইবো? উত্তরে আরয হলো: এটি শয়তানের একটি মারাত্মক ষড়যন্ত্র এবং জানি না শয়তান এভাবে কতো মানুষকে পথভ্রষ্ট (Mislead) করেছে। অথচ আল্লাহ পাক কখনো অন্য কারো সাহায্য চাওয়ার ব্যাপারে নিষেধ করেননি, বরং কুরআনে করীমে বহু স্থানে আল্লাহ পাক অন্যদের সাহায্য চাওয়ার অনুমতি দিয়েছেন। এছাড়াও, গাউসে পাক বা অন্য কোনো বুযুর্গের সাহায্য মূলত গায়রুল্লাহর সাহায্যই নয়, মূলত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami