Share this link via
Personality Websites!
478227
9466
সংকুচিত করে দেয়া হয়, তাঁদের জন্য দূরত্ব থাকে না, তাঁরা কয়েকশো কিলোমিটার দূরত্ব এক মুহূর্তে অতিক্রম করতে পারেন, এটি একটি কারামত এবং এই কারামতের উল্লেখ কোথায়? কুরআনে করীমে রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই সমস্ত আলোচনার মাধ্যমে জানা গেল; কারামত সত্য, আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাদের, আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ দের এমন মর্যাদা প্রদান করেছেন যাতে তাঁদের থেকে কারামতের প্রকাশ ঘটে। কুরআনে করীমেও অনেক কারামতের কথা উল্লেখ রয়েছে, তেমনি হাদীসে পাকের প্রসিদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব যেমন বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও অনেক কারামতের কথা উল্লেখ রয়েছে। আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে পূর্ববর্তী উম্মতের আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর করামতের কথা শুনিয়েছেন। আসুন! বরকত অর্জনের জন্য হাদীসে বর্ণিত কয়েকটি কারামত শুনে নিই:
হাদীসে পাকে জুরাইজ রাহেবের কারামতের কথা উল্লেখ আছে। হযরত জুরাইজ পূর্ববর্তী উম্মতের একজন ওলী ছিলেন। একবার এক ব্যভিচারী মহিলা তাঁকে অপবাদ দিয়ে তাঁর বিরুদ্ধে একটি অবৈধ শিশুর অভিযোগ তুলে দাবি করলো যে, এই শিশুটি হযরত জুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সন্তান। এরপর হযরত জুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শিশুটিকে বললেন: "বৎস! বলো, তোমার বাবা কে?" যে শিশু মাত্র কয়েক ঘণ্টা পূর্বে জন্ম নিয়েছিল, সে ভাষায় বলতে শুরু করল যে তার বাবা হলো অমুক। (আল আদাবুল মুফরাদ, পৃষ্ঠা:২৩, হাদীস: ৩৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami