Share this link via
Personality Websites!
478225
9466
وَ هُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا٘(۲۵)
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ২৫)
কানযুল ঈমানের অনুবাদ: আর খেজুর বৃক্ষের গোড়া ধরে নিজের দিকে নাড়া দাও, তখন তোমার উপর তাজা-পাকা খেজুরসমূহ ঝরে পড়বে।
সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: সেই গাছটি সম্পূর্ণ শুকনো ছিল, যখন হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا সেটি নাড়া দিলেন, তখন তিনি গাছের উপরে শাখা-প্রশাখা বের হতে দেখলেন, এরপর সেগুলিতে ফুল ফুটলো, ফুল থেকে কাঁচা খেজুর তৈরি হলো, সেগুলিতে রং ধরলো, শুকনো খেজুরে পরিণত হলো এবং শেষে পেকে তাজা রসে ভরা খেজুরে পরিণতে হয়ে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর সামনে পড়তে লাগলো, কোনো খেজুরই ফাটতো না, এই সবকিছু এক পলকেই ঘটে গেল।
(তাফসীরে কুরতুবী, পারা: ১৬, সূরা: মরিয়ম, ২৫নং আয়াতের পাদটিকা, অংশ ১১, ৬/১৭)
!سُبْحٰنَ الله জানা গেল; আউলিয়া কেরামের হাতের স্পর্শের বরকতে শুকনো গাছ সবুজ হয়ে ওঠে, বাগানে পরিণত হয়, ফল-ফুল আসে এবং তাঁদের হাতের বরকতে দুর্ভিক্ষের অবসান ঘটে। এটি একটি কারামত এবং এর উল্লেখ কোথায় হয়েছে? কুরআনে করীমে।
দূরত্ব সংকোচিত হয়ে যাওয়াও কারামত
হে আশিকানে রাসূল! আউলিয়া কেরামের ঐ কারামত, যার উল্লেখ কুরআনে এসেছে, তার মধ্যে একটি কারামত হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর সাহাবী হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এরও আছে। কুরআনের ১৯তম পারা, সূরা নামল এর মধ্যে এই ঘটনার উল্লেখ আছে। যার সার সংক্ষেপ কিছুটা এমন যে, মালিকা বিলকিস, যিনি পূর্বে অমুসলিম ছিলেন এবং সূর্যের পূজা করতন, ইয়েমেনের রাণী ছিলন, হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام যখন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami