Share this link via
Personality Websites!
478224
9466
দুর্ভিক্ষের (Famine) সময় নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ক্ষুধা অনুভব করলেন, তখন নবীর কন্যা সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا একটি পাত্রে এক টুকরো মাংস এবং দুটি রুটি ইসার করে প্রিয় নবীর দরবারে পাঠালেন। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই উপহার নিয়ে হযরত ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে তাশরীফ আনলেন এবং ইরশাদ করলেন: "হে আমার কন্যা! এদিকে এসো।" সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا যখন সেই পাত্র খুললেন, তখন তিনি এটা দেখে বিস্মিত হলেন যে, পাত্রটি রুটি এবং মাংসে পূর্ণ ছিল। নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রশ্ন করলেন: اَ نّٰی لَکِ ھٰذَا؟ এগুলি তোমার জন্য কোথা থেকে এসেছে?" বিবি ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا বললেন: هُوَ مِنْ عِنْدِ اللهِ اِنَّ اللهَ یَرْزُقُ مَنْ یَّشَاءُ بِغَیْرِ حِسَابٍ অর্থাৎ সেটা আল্লাহর নিকট থেকে, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন।
এরপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আলী, হাসান এবং হোসাইন এবং অন্যান্য আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ কে একত্রিত করে সবার সঙ্গে খাবার আহার করলেন।
(তাফসীরে রূহুল বয়ান, পারা: ৩, সূরা: আলে ইমরান, ৩৭নং আয়াতের পাদটিকা, ২/৩১)
শুকনো বৃক্ষে তৎক্ষণাৎ ফল ধরে গেলো
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সম্মানিতা মাতা, হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর আরেকটি কারামত কুরআনে করীমে উল্লেখ করা হয়েছে। কুরআনের ১৬তম পারা, সূরা মরিয়মে উল্লেখ করা হয়েছে যে, যখন হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর জন্মের (Birth) সময় ঘনিয়ে আসছিল, হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا একা ছিলেন এবং তাঁর খাবারের প্রয়োজন ছিল। তাঁর কাছে একটি শুকনো খেজুরের বৃক্ষ ছিল, যার পাতাও ছিল না, শুধুমাত্র বৃক্ষই অবশিষ্ট ছিল। হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে আদেশ করা হয়েছিল:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami