Share this link via
Personality Websites!
478223
9466
উত্তরে বলা হয় یَرْحَمُکِ الله। !سُبْحٰنَ الله গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মায়ের গর্ভেই কেমন দক্ষতা লাভ করেছিলেন, কথাও বলতেন এবং আরবী ব্যাকরণ অনুযায়ী কথা বলতেন।
* গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন ৫ বছর বয়সে পদার্পণ করেন, তখন প্রথমবার بِسْمِ اللهِ শরীফ পড়ার রীতির জন্য কোনো বুযুর্গের কাছে বসেছিলেন, তখন তিনি اَعُوْذُ بِاللهِ এবং بِسْمِ اللهِ পড়ার পর সূরা ফাতিহা থেকে পড়া শুরু করেন এবং ১৮ পারা পাঠ করে শুনিয়ে দেন। সেই বুযুর্গ বললেন: "বৎস, আরো পড়ো!" গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তর দিলেন: "আমার এতটুকুই মুখস্ত আছে কারণ আমার মায়েরও এতটুকু মুখস্ত ছিল, যখন আমি তাঁর গর্ভে ছিলাম, তখন তিনি এটা পড়তেন, আমি শুনে মুখস্ত করে নিয়েছিলাম।"
(মুন্নার লাশ, পৃষ্ঠা: ৪)
!سُبْحٰنَ الله এটি হল আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর মর্যাদা...!! জানা গেল, অনেক ওলী এমন রয়েছেন যারা জন্ম থেকেই ওলী হয়ে জন্মগ্রহণ করেন, আল্লাহ পাক তাঁদের মাথায় বেলায়তের মুকুট সজ্জিত করে পৃথিবীতে পাঠান। এজন্য, তাঁদের শিশুকালেও কারামত প্রকাশ হয়ে থাকে।
খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا এর একটি কারামত
* এভাবে অদৃশ্য থেকে পাওয়া খাবার, এটিও একটি কারামত এবং এটি এমন একটি কারামত যা সরাসরি আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী হায়াতেও প্রকাশিত হয়েছিল, জ্বি হ্যাঁ! সায়্যিদা ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا এর জন্য অদৃশ্য থেকে খাবার আসার ঘটনা শুনুন!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami