Share this link via
Personality Websites!
478222
9466
* এবং তার সম্মান ও মর্যাদায় অদৃশ্য থেকে অমৌসুমী ফল আসা, এটি তৃতীয় কারামত।
(তাফসীরে নঈমী, পারা: ৩, সূরা: আলে ইমরান, আয়াত ৩৭, ৩/৩৯৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল: * ওলীউল্লাদের ছোটবেলায় কথা না বলার বয়সে কথা বলাও একটি কারামত এবং কুরআনে এর আলোচনা করা হয়েছে। * ওলীউল্লাদের ছোটবেলায় আল্লাহর পরিচয় ও এমন জ্ঞান লাভ করা যা বড়রাও অনেক কষ্টে জানতে পারে, এটিও একটি কারামত এবং কুরআনে এর আলোচনা রয়েছে। * এবং গায়েব থেকে রিযিক পাওয়া, এটিও একটি কারামত এবং কুরআনে এর আলোচনা রয়েছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه এই ৩ প্রকারের কারামত এই উম্মতের আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর দ্বারাও প্রকাশিত হয়েছে। এমন কতো আউলিয়ায়ে কেরাম আছেন যারা শিশু বয়সেই এমন প্রজ্ঞাময় কথা বলতেন যাতে বিবেক বিস্মিত হয়ে যেত, এত পূর্বে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের প্রিয় গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিশুকালেরও বহু কারামত রয়েছে: * তিনি তখনও জন্মগ্রহণ করেননি, তাঁর মায়ের হাঁচি আসলে তিনি اَلْحَمْدُ لِلّٰه বলতেন, তখন পেট থেকে আওয়াজ আসত: یَرْحَمُکَ الله।
(মুন্নার লাশ, পৃষ্ঠা: ৩)
!سُبْحٰنَ الله এটি একটি কারামত...!! অনুমান করুন! আজ এমন কত মানুষ আছে যারা হাঁচির উত্তর দিতে জানেন? বরং এমন কতজন রয়েছেন যারা জানেন যে, হাঁচির উত্তর দেওয়ারও কোন নিয়ম আছে! তারপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আরবী ব্যাকরণে (Arabic Grammar) দক্ষতা দেখুন! যখন পুরুষ হাঁচি দেয়, তখন তার উত্তরে বলা হয় یَرْحَمُکَ الله এবং যখন নারী হাঁচি দেয়, তখন তার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami