Share this link via
Personality Websites!
478221
9466
যাকারিয়া عَلَیْہِ السَّلَام তাঁর দেখাশোনা করতেন। মসজিদে আকসার মধ্যে একটি কক্ষ ছিল, যেখানে হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে রেখেছিলেন। কক্ষটির চাবি হযরত যাকারিয়া (عَلَیْہِ السَّلَام) এর কাছে ছিল এবং তিনি ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতো না বা বের হত না। এরপরও, যখন হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام কক্ষে প্রবেশ করতেন, তিনি সেখানে অমৌসুমী ফল (Non-Seasonal Fruits) দেখতেন। (হাশিয়াতুস সাভী আলা তাফসীরে জালালাইন, পারা: ৩, সূরা: আলে ইমরান, ৩৭নং আয়াতের পাদটিকা, অংশ ১, ১/২৩১) যে ফলগুলি সে সময় বাজারে পাওয়া যেতো না, সেই ফলগুলি হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কক্ষে উপস্থিত থাকতো। হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে জিজ্ঞেস করলেন: "হে মরিয়ম! এই ফলগুলি তোমার কাছে কোথা থেকে আসে?" হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا যেভাবে ঈমান উজ্জীবিত উত্তর দিলেন, তা হৃদয়ের কান দিয়ে শুনুন! তিনি বললেন:
هُوَ مِنْ عِنْدِ اللّٰهِؕ-اِنَّ اللّٰهَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ(۳۷)
(পারা ৩, সূরা আলে ইমরান, আয়াত ৩৭)
কানযুল ঈমানের অনুবাদ: সেটা আল্লাহর নিকট থেকে, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন।
!سُبْحٰنَ الله কেমন অনন্য ও ঈমান উদ্দীপক উত্তর! এখানে দেখুন কতগুলো কারামতের কথা উল্লেখ করা হয়েছে। * ছোট বয়সে হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কথা বলা একটি কারামত। * এই বয়সে যখন শিশুরা সঠিকভাবে কথা বলতে পারে না, তখন হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর আল্লাহ পাককে চিনতে পারা, তাঁর গুণাবলী জানা যে, তিনি রিযিকদাতা, সৃষ্টিকর্তা, মহান ক্ষমতার অধিকারী এবং তাঁর মাখলুককে অদৃশ্য থেকে অমৌসুমী ফল দান করতে পারেন, এই সব কিছু জেনে নেয়া এটি দ্বিতীয় কারামত।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami