Share this link via
Personality Websites!
478154
9461
তবে সেটাকে “মাঊনাত” বলে, আর কোন আল্লাহ পাকের ওলীর দ্বারা সংঘটিত হলে সেটাকে “কারামত” বলে। এছাড়া কোন কাফির বা ফাসিক থেকে এরূপ স্বভাববিরুদ্ধ কিছু সংঘটিত হলে সেটাকে “ইসতিদরাজ” বলে। (কারামাতে সাহাবা, পৃষ্ঠা: ৩৬) স্বভাব বিরুদ্ধ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যা সাধারণভাবে কোন মানুষের দ্বারা সংঘটিত হয় না, যেমন; বাতাসে উড়া, পানির উপর হাঁটা ইত্যাদি কাজ যা সাধারণভাবে মানুষ আকাশে উড়তেও পারে না আর পানিতে হাঁটতেও পারে না।
(ফয়যানে মাযারাতে আউলিয়া, পৃষ্ঠা: ৪৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن দের আল্লাহ পাক বাতাসে উড়ার ক্ষমতা দান করেছেন, যাতে পাখনা ছাড়াই সহজেই বাতাসে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে পারে এবং আল্লাহ পাকের অনেক নেক বান্দা এমনও রয়েছে যারা সমুদ্র এবং নদীকেও তাঁদের আয়ত্বে নিয়ে নেয় আর পানিতে নির্ভয়ে এমনভাবে চলাচল করে যেমন শুকনোতে চলাচল করে।
বর্ণিত আছে যে, পারস্যের যুদ্ধে হযরত সাআদ বিন আবি ওয়াকাস رَضِیَ اللهُ عَنْہُ ইসলামী সৈন্য বাহিনীর সিপাহসালার ছিলেন। পথিমধ্যে দজলা নদী অতিক্রম করার প্রয়োজন হলো এবং নৌকা বিদ্যমান ছিলো না। তিনি সৈন্য বাহিনীকে নদীতে হাঁটার আদেশ দিলেন আর নিজে সবার আগে আগে এই দোয়া পাঠ করতে করতে নদীর উপর হাঁটা শুরু করলেন “نَسْتَعِيْنُ بِاللهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَحَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ وَلَاحَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ” (অনুবাদ: আমরা আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করি এবং তাঁরই উপর ভরসা করে, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্ম সৃষ্টিকারী আর আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যতীত গুনাহ থেকে বাঁচা এবং
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami