Share this link via
Personality Websites!
478153
9461
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ এর ক্ষমতা সম্পর্কে আরো ঘটনাবলী শ্রবণ করার পূর্বে ওলীর সংজ্ঞা শুনে নিই,
তাফসীরে সিরাতুল জীনানে রয়েছে: আল্লাহর ওলী সেই, যে ফরযসমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে এবং আল্লাহ পাকের আনুগত্যে ব্যস্ত থাকে। আর তার অন্তর আল্লাহ পাকের নূরের জালালী মারিফাতে ডুবে থাকে, যখন দেখে কুদরতে ইলাহীর দলীলাদি দেখে এবং যখন শুনে আল্লাহ পাকের আয়াতই শুনে আর যখন বলে তখন আপন রবের সানা সহকারে বলে এবং যখন নড়াচড়া করে আল্লাহ পাকের আনুগত্য করে আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় হয়, আল্লাহ পাকের যিকির থেকে কখনো উদাসীন হয় না এবং অন্তর চক্ষু দ্বারা খোদা ছাড়া আর কাউকে দেখে না। এটাই আউলিয়াদের গুণ, বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ পাক তার অলী ও সাহায্যকারী হয়ে যায়। (সীরাতুল জিনান, ৪/৩৪৪)
আসুন! এবার কারামতের সংজ্ঞাও শুনে নিই।
সদরুশ শরিয়া, বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতী আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাহারে শরিয়তে কারামতের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেন: ওলী থেকে যে সকল অভ্যাস পরিপন্থী (অর্থাৎ যা সাধারণত হওয়া সম্ভব নয় এমন) বিষয় প্রকাশ হয়, তাকে কারামত বলে। (বাহারে শরিয়ত, ১ম অংশ, ১/৫৮) এই ধরনের বিষয় যদি আম্বিয়ায়ে কেরামের عَلَیْهِمُ السَّلَام নবুয়ত প্রকাশের পূর্বে এমন বিষয় প্রকাশিত হলে এটাকে “ইরহাস” বলে, নবুয়ত প্রকাশের পর সংঘটিত হলে সেটাকে “মু’যিজা” বলে, যদি সাধারণ মু’মিন থেকে এরূপ সংঘটিত হয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami