Share this link via
Personality Websites!
478151
9461
মৃতকে জীবিত করার ক্ষমতা দান করা তাঁর জন্য এমন কোন কঠিন কাজ নয় এবং আল্লাহ পাকের দানক্রমে কাউকে আমরা মৃতকে জীবিতকারী হিসেবে স্বীকার করি তবে এতে আমাদের ঈমানের উপর কোন প্রভাব পড়বে না, অবশ্য যদি কেউ এই আকীদা পোষণ করে যে, আল্লাহ পাক কোন নবী বা ওলীকে রোগ থেকে শিফা, মৃতকে জীবিত করার ক্ষমতাই দেয়নি, তবে এরূপ দৃষ্টিভঙ্গি রাখা কুরআনে পাকের আয়াতে মুবারাকার সম্পূর্ণ বিপরীত। যেমনটি পারা ৩ সূরা আলে ইমরানের ৪৯ নং আয়াতে হযরত সায়িদুনা ঈসা রূহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর বাণী প্রকাশ্যভাবে উদ্ধৃত করা হয়েছে:
اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْــٴَـةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًۢا بِاِذْنِ اللّٰهِۚ-وَ اُبْرِئُ الْاَكْمَهَ وَ الْاَبْرَصَ وَ اُحْیِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِۚ-
কানযুল ঈমানের অনুবাদ: আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখি সদৃশ আকৃতি গঠন করে থাকি, অতঃপর সেটার মধ্যে ফুৎকার করি। তখন সেটা তৎক্ষণাৎ পাখি হয়ে যায় আল্লাহর নির্দেশে এবং আমি নিরাময় করি জন্মান্ধ ও সাদা দাগসম্পন্ন (কুষ্ঠ রোগী)-কে আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে;
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখলেন তো আপনারা! হযরত সায়িদুনা ঈসা রূহুল্লাহ عَلَیْہِ السَّلَام স্পষ্টভাবে ঘোষণা করছেন যে, আমি আল্লাহ পাকের প্রদানকৃত ক্ষমতার মাধ্যমে মাটি দ্বারা পাখি বানিয়ে তাতে রূহ ফুৎকার করি, জন্মান্ধকে দৃষ্টি শক্তি এবং কুষ্ঠ রোগীদের আরোগ্য দান করি, এমনকি মৃতদেরও জীবিত করি। আম্বিয়ায়ে কেরামের ফয়যানে আউলিয়ায়ে এযামদেরও ক্ষমতা দেয়া হয় এবং তারা এরূপ কাজ করে থাকেন যে, যা দেখে জ্ঞান শক্তি লোপ পেয়ে যায়। যেমনটি
হযরত সায়িদুনা সুলাইমান عَلَیْہِ السَّلَام এর উজির হযরত আসিফ বিন বরখিয়া رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ পাকের প্রদানকৃত ক্ষমতা ব্যবহার করে চোখের পলকের পূর্বেই ইয়েমেন রাজ্য থেকে বিলকিসের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami