Share this link via
Personality Websites!
478149
9461
একবার এক মহিলা বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে উপস্থিত হয়ে আরয করলো: জনাব! আমার তিনজন যুবতী কন্যা রয়েছে, যাদের বিয়ে দিতে হবে, আপনি আমাকে সাহায্য করুন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খাদেমকে বললেন: যা কিছু দরবারে রয়েছে তা এই মহিলাকে দিয়ে দাও। খাদেম আরয করলো: হুযুর! আজকে কিছুই অবশিষ্ট নাই। এই কথা শুনে সেই মহিলা কান্না করতে লাগলো যে, আমি খুবই অসহায় এবং অনেক আশা নিয়ে এসেছি। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: যাও বাইরে থেকে মাটির একটি ঢিল নিয়ে আসো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উচ্চ আওয়াজে সূরা ইখলাস পাঠ করে তাতে দম করতেই সেই মাটির ঢিল সোনায় পরিণত হয়ে গেলো। এটা দেখে সবাই খুবই আশ্চর্য হলো, মহিলাটি সেই স্বর্ণ নিয়ে গেল এবং গিয়ে সেও পাক পবিত্র হয়ে সূরা ইখলাস পাঠ করে মাটির ঢিলে দম করলো কিন্তু সোনায় পরিণত হলো না, এবাবে তিনদিন পর্যন্ত এই আমলই করতে রইলো কিন্তু সবাই বিফল হলো। অবশেষে বাবা ফরিদুদ্দীন মাসউদ গঞ্জে শকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে এসে বলতে লাগলো: হুযুর! আমিও সূরা ইখলাস পাঠ করেছি, কিন্ত মাটিতো আর স্বর্ণে পরিণত হলো না। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তুমি আমলতো ঠিকই করেছো কিন্তু তোমার মুখে ফরিদের ভাষাতো ছিলো না।
(আল্লাহ কে সফির, পৃষ্ঠা: ২৯৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা থেকে জানতে পারলাম যে, আল্লাহ পাকের নেক বান্দারা বিপদগ্রস্থ, অভাবী ও নিঃস্বদের সাহায্য করে তাদের অভাব পূরণ করেন, যদি কোন অভাবগ্রস্থকে দেয়ার জন্য কিছু না-ও থাকে তবু এই মহান ব্যক্তিরা কাউকেও খালি হাতে ফিরিয়ে দেন না এবং নিজের বিশেষ ক্ষমতাকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami