Share this link via
Personality Websites!
478148
9461
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, পৃষ্ঠা:৮১, হাদীস: ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن আল্লাহ পাকের সেই বিশেষ বান্দা, যাঁরা নিজেদের জীবনে আল্লাহ পাকের নির্দেশিত হুকুম-আহকামের উপর আমল করে আপন দয়ালু প্রতিপালকের দরবারে উচ্চ মর্যাদা অর্জন করেছেন। এই আমলের পুরস্কারস্বরূপ আল্লাহ পাক তাঁর এই আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن কে আপন দান ও দয়ায় অগণিত ক্ষমতায় ভূষিত করে উচ্চ মর্যাদা ও ফযিলত দান করেছেন। اَلْحَمْدُ لِلّٰه রবিউস সানী মাস চলমান; এই মাসটি সকল আউলিয়ায়ে কেরামের সরদার হুযূর গাউসে পাকের মাস। তাই আজকের এই ইজতিমায় আমরা আল্লাহর এই নেককার বান্দাদের ক্ষমতার ঘটনাবলী এবং কিছু মাদানী ফুল শুনব যে, আল্লাহ পাক তাঁর আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن কে কী কী ক্ষমতা দিয়ে ধন্য করেছেন। আসুন! সর্বপ্রথম বাবা ফরীদুদ্দীন মাসঊদ গঞ্জে শকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কারামত শুনি; যেমনটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami