Share this link via
Personality Websites!
478162
9461
মাযারের উপস্থিতি বরকতের মাধ্যম
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরামের মাযারে উপস্থিতির বরকতে দোয়া কবুল হয়ে, বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিশেষকরে এই কারণেই আউলিয়ায়ে কেরামের رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن মাযারে উপস্থিত হওয়াতো আমাদের পূর্ববর্তীদের পদ্ধতী। সুতরাং হযরত সায়িদুনা দাতা গঞ্জে বখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমি এক দ্বীনি সমস্যার সম্মুখীন হলাম, আমি এর সমাধান করার চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি, এর পূর্বেও আমি এরূপ সমস্যায় পড়েছিলাম, তখন আমি হযরত শায়খ বায়েজিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাযার শরীফে উপস্থিত হই এবং সমস্যার সমাধান হয়ে যায়।
হযরত সায়িদুনা ইয়াহইয়া বিন সুলাইমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, আমার একটি চাহিদা ছিলো এবং আমি অনেক অভাবেও ছিলাম। আমি হযরত মা’রূফ কারখী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নূরানী কবরে উপস্থিত হলাম, অতঃপর নিজের অভাবের কথা বললাম। যখনই আমি সেখান থেকে ফিরে এলাম আমার অভাব পূরণ হয়ে গেল। (আর রওযুল ফায়েক, পৃষ্ঠা-১৮৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ ওয়লাদের জীবনীর উপর আমল করার প্রেরণা বৃদ্ধি এবং তাঁদের রূহানী ফয়েয ও বরকত দ্বরা ধন্য হওয়ার জন্য ফয়যানে সাহাবা ও আউলিয়া দ্বারা পরিপূর্ণ আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত হয়ে যান। যেলি হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিন, নেক আমলের উপর আমল এবং কাফেলায় সফর করুন। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ায়ে কেরামের ফয়যান নসীব করুক এবং আমাদেরকে সর্বদা আউলিয়ায়ে কেরামের আদবকারী বানাও। আমিন!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami