Share this link via
Personality Websites!
478161
9461
হযরত শায়খ ওমর ফারোসী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার অনেকবার ইমাম রেফায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র মাযারে উপস্থিত হওয়ার সৌভাগ্য নসীব হয়েছে, একবার তো এমনও হয়েছে যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কবর মুবারক থেকে উচ্চ আওয়াজে আমার একটি চাহিদা সম্পর্কে বললেন: তোমার চাওয়া পূরণ করে দেয়া হয়েছে। (জামেউ কারামাতিল আউলিয়া, ১/৪৯১)
হযরত সায়িদুনা হামিদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমার উপর ঋণ ছিলো, এই পেরেশানী অবস্থায় আমি হযরত সায়িদুনা মুহাম্মদ বিন জাফর হুসাইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাযার শরীফে উপস্থিত হলাম এবং সেখানে বসে কিছুক্ষণ কুরআনে পাকের তিলাওয়াত করলাম আর কাঁদতে লাগলাম, একজন যিয়ারতকারী আমার কান্না শুনলো এবং আমাকে কিছু স্বর্ণ দিলো আর বলল: সাহিবে মাযারের খাতিরে এই স্বর্ণগুলো নিন। আমি সেই স্বর্ণগুলো নিলাম এবং চলে এলাম, এখনো কয়েক কদম আসলাম, এমতাবস্থায় আমার ঋণদাতা এসে গেলো, আমাকে দেখে মুচকি হাসলো এবং বললো: এই স্বর্ণ সেই যিয়ারতকারীকে ফিরিয়ে দাও কেননা আমি প্রতিদান ও সাওয়াবে তার চেয়ে বেশি হকদার। আমি ঋণদাতাকে এরূপ ক্ষমা করার কারণ জিজ্ঞাসা করলাম যে, আপনাকে আমার বিষয়ে কে বলেছে? সে বলতে লাগলো: আমি এই কবরের বুযুর্গকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে বললেন যে, যদি তুমি হামিদীকে ক্ষমা করে দাও তবে আমি তোমাকে জান্নাতে মহল নিয়ে দিবো, অতঃপর সে আমাকে শুধু ঋণ ক্ষমা করেনি বরং আমাকে আরো ছয় দিরহামও দিলেন। (জামেয়ে কারামতে আউলিয়া, যিকরে মুহাম্মদ বিন জাফর আল হুসাইনী, ১/১৭২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami