Share this link via
Personality Websites!
478160
9461
কষ্ট দূর করার অতুলনীয় ক্ষমতা রাখে। আউলিয়ায়ে কেরামগণের যেই ক্ষমতা বাহ্যিক জীবনে অর্জন করেন, তা দুনিয়া হতে প্রকাশ্য পর্দা করার পরও শুধু বাকী থাকে না বরং এতে আরো বৃদ্ধি পায়, কেননা আউলিয়ায়ে কেরামগণ رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن রাব্বে কায়েনাতের দয়ায় মাযারে শুধু জীবিত নয় বরং যিয়ারতকারীদের হেদায়েত ও সাহায্যও করে থাকেন।
হযরত সায়িদুনা ইমাম ইসমাইল হাক্কী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام, আউলিয়া এবং শহীদদের رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن শরীর কবরে পরিবর্তনও হয় না আর দূর্গন্ধময়ও হয়না, কেননা আল্লাহ পাক তাঁদের শরীরকে এরূপ ত্রুটি থেকে, যা মাংসকে পঁচে গলে নষ্ট হয়ে যাওয়া থেকে নিরাপদ রেখেছেন।
(তাফসীরে রূহুল বয়ান, পারা: ১০, সূরা: তাওবা, ১৪ নং আয়াতের পাদটিকা, ৩/৪৩৯)
হযরত সায়িদুনা ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যাঁদের নিকট থেকে জীবিতবস্থায় সাহায্য চাওয়া যায়, তাঁদের সবার নিকট থেকে ওফাতের পরও সাহায্য চাওয়া যায়। এমনিভাবে বুযুর্গানে দ্বীনেরা رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن বলেন: এমন চারজন বুযুর্গ রয়েছে যারা এমনিভাবে বন্টন করেন যেমনিভাবে নিজের জীবনে বন্টন করতেন (তারা ওফাতের পরও জীবিতাবস্থার) তুলনায় অনেকগুণ বেশী বন্টন করেন: হযরত সায়িদুনা মা’রূফ কারখী, হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِمَا এবং এছাড়াও (হযরত সায়িদুনা শায়খ আকিল মুনজিবী এবং হযরত সায়িদুনা শায়খ হায়া বিন কায়স হাররানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِمَا) প্রমূখ। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ১২৪, লুমআতুত তানকিহ, কিতাবুল জানায়িয, ৪/২১৫, ৮ম অধ্যায়ের অধীনে)
আসুন! এপ্রসঙ্গে এমন দু’টি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি যাতে আউলিয়ায়ে কেরামগণ رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن ওফাতের পরও নিজের মাযারের যিয়ারতকারীদের চাহিদা পূরণ করেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami