Share this link via
Personality Websites!
478159
9461
এবং প্রমাণ উপস্থাপন করার আহবান করেন। হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদ গঞ্জে শকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আমার নিকট লিখিত কোন প্রমাণ নাই, কোন সাক্ষীও নাই, যদি যাচাই করার প্রয়োজন হয় তবে জমির এই অংশ থেকে জিজ্ঞাসা করুন। বিচারক এই উত্তর শুনে খুবই আশ্চর্য হলো, সুতরাং সেই নির্দিষ্ট অংশে গেলো, এমনকি সেখানে অনেক লোক জড়ো হয়ে গেলো। বিচারক জমিনকে জিজ্ঞাসা করলো: হে জমিন! বলো তোমার মালিক কে? জমিন উচ্চ স্বরে বললো: আমি বহুদিন ধরে হযরত বাবা ফরিদ গঞ্জে শকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মালিকানায় রয়েছি। এই কথা শুনে বিচারক এবং সকল উপস্থিতি আশ্চর্য হয়ে গেলো। (সিলারুল আকতাব অনুদিত, পৃষ্ঠা: ১৯৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা থেকে জানতে পারলাম যে, আল্লাহ ওয়ালারা জমিনের উপরও প্রাধান্য রাখেন এবং প্রয়োজনে জমিনকে আদেশ করে নিজের পক্ষে সাক্ষী বানিয়ে নেন, তাছাড়া এই মাদানী ফুলও শিখলাম যে, কখনো কারো সম্পদ ও সম্পত্তি জবরদখল না করা উচিত।
আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের সাথে উত্তম আচরণ করার এবং তাদের সাথে কোন প্রকারের অত্যাচার ও নিপীড়ণ করা থেকে বাঁচার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আউলিয়ায়ে কেরাম ওফাতের পরও উপকার সাধন করেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা যখন তাঁর আহকামের উপর আমল করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করে নেয় তখন রাব্বে যুলজালাল নিজের কুদরত ও উৎকর্ষ দ্বারা দুনিয়ায় তো তাঁদের অতুলনীয় উন্নতি ও উৎকর্ষতা দান করেন বরং এই ব্যক্তিরা ওফাতের পরও মানুষের দুঃখ ও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami