Share this link via
Personality Websites!
478158
9461
ভালবাসা পোষণকারীর আখিরাতের চিন্তা নসীব হয়ে গেছে, বিনোদনের জন্য বিভিন্ন স্থানে গিয়ে নিজের সময়কে নষ্টকারী সুন্নাতে ভরা ইজতিমায় প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণকারী হয়ে গেছে। সুতরাং আপনিও শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ফয়য অর্জন, নিজের জীবনের লক্ষ্যকে সফল করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ১২টি দ্বীনি কাজে আমলীভাবে অংশগ্রহণ করে নেকীর ভাণ্ডার জমা করে আখিরাতের সফরের জন্য আখিরাতের পাথেয় জমা করে নিন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের নেক বান্দার সাথে বিদ্ধেষ পোষণ করা, তাঁদের শানে বেআদবী করা, তাঁদের বিভিন্নভাবে কষ্ট দেয়া, তাঁদের সম্পদ ও সম্পত্তি দখল করে তাঁদের কষ্ট দেয়া, নিছক অজ্ঞতা এবং দুনিয়া ও আখিরাতের ধ্বংসের কারণ। সেই পবিত্র সত্তাদের শান ও মহত্ব এমনই মহৎ ও উন্নত যে, যদি কোন বিষয়ে সব লোক তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্যে একত্রিত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তাঁদের সত্যবাদিতা এবং আমানতদারীর সাক্ষ্য দেয়ার জন্য অবশ্যই কোন না কোন উপায় বের করে দেন, যাতে তাঁদের শান ও মহত্ব এবং সম্মান ও
প্রসিদ্ধি মানুষের অন্তরে আরো বেশী পরিমানে জেগে উঠে।
এক ব্যক্তি শহরের বিচারকের আদালতে হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদ গঞ্জে শকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জমির উপর নাজায়িয ভাবে মালিকানা দাবী করে বসলো, সুতরাং বিচারক তাঁর নিকট বার্তা প্রেরণ করলেন যে, জমি মালিকানার প্রমাণ উপস্থাপন করুন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: মানুষের নিকট জিজ্ঞাসা করুন যে এই জমিটি কার? বিচারক এই উত্তরে সন্তুষ্ট হলন না
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami