Share this link via
Personality Websites!
478157
9461
বেঁচে রেজায়ে রাব্বুল আনামের দ্বীনি কাজ অনুযায়ী নিজের দিন রাত অতিবাহিত করতে পারে। কিন্তু আফসোস! বর্তমান যুগে অধিকাংশ লোক পীর মুরীদের মতো গুরুত্বপূর্ণ মর্যাদাকে দুনিয়া অর্জনের উপায় বানিয়ে রেখেছে। অসংখ্য মন্দ আকীদা এবং পথভ্রষ্ট লোকও তাসাউফের প্রকাশ্য পোশাক জড়িয়ে লোকদের দ্বীন ও ঈমান নষ্ট করে দিচ্ছে। কামিল পীরের শর্ত, গুণাবলী এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানার জন্য দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনার প্রকাশিত কিতাব “আদাবে মুর্শিদে কামিল” এর অধ্যয়ন করুন। اِنْ شَآءَ الله প্রয়োজনীয় জ্ঞানের পাশাপাশি কামিল মুর্শিদের হাতে বাইয়াত গ্রহণের মানসিকতা সৃষ্টি হবে। যদি বাইয়াত হয়ে থাকেন তবে এই জ্ঞানও অর্জিত হবে যে, একজন মুরীদের উপর পীরের কী কী হক রয়েছে? যদি আপনি এখনো কোন পীর সাহেবের নিকট মুরীদ না হয়ে থাকেন, তবে চিন্তিত হওয়ার কোন কারণ নাই, اَلْحَمْدُ لِلّٰه বর্তমান যুগে কামিল মুর্শিদের এক উদাহরণ হচ্ছে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ। আপনিও তাঁর মুরীদ হতে পারেন, যাঁর তাকওয়া ও পরহেযগারীর বরকত দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের আদলে আমাদের সামনে স্পষ্টভাবে বিদ্যমান। তাঁর বিলায়তের দৃষ্টি এবং প্রজ্ঞামূলক প্রশিক্ষণ দুনিয়া জুড়ে লাখো মুসলমান বিশেষ করে যুবকদের জীবনে পরিবর্তন সাধিত করেছে। কত যে বেনামাযী তাঁর ফয়যে নামাযী হয়েছে। মা-বাবার অবাধ্যতাকারী বাআদব হয়ে গেছে, গান-বাজনা শ্রবণকারী ইশকে রাসূলে ডুবে নাত শ্রবণকারী হয়ে গেছে, মাদানী মুযাকারা এবং সুন্নাতে ভরা বয়ান শ্রবণকারী হয়ে গেছে, সিনেমার গান গুনগুনকারী নাতে মুস্তফা পাঠকারী হয়ে গেছে, সম্পদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami