Share this link via
Personality Websites!
478156
9461
মুনাযারা ও বাহাস করে কাটিয়েছো, খোদাকেও চিনে নিয়েছো? তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: নিশ্চয় আল্লাহ এক। শয়তান বললো: এর প্রমাণ কী? তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি যুক্তি পেশ করলেন। অভিশপ্ত শয়তান মুয়াল্লিমুল মালাকুত (অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক) ছিলো। সে সেই যুক্তিকে খন্ডন করলো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বিতীয় যুক্তি উপস্থাপন করলেন। সেই অভিশপ্ত শয়তান তাও খন্ডন করলো। এমনকি হযরত ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৩৬০টি যুক্তি উপস্থাপন করলেন, কিন্তু সেই অভিশপ্ত তার ভ্রান্ত ধারণা দিয়ে সব খন্ডন করলো। এবার ইমাম সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই চিন্তিত এবং হতাশায় পড়ে গেলেন। তাঁর পীর হযরত শায়খ নাজিমুদ্দীন কুবরা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক দূরে কোন এক জায়গায় ওযু করছিলেন। সেখান থকে পীর সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে উচ্চ স্বরে বললেন: কেন বলে দিচ্ছোনা যে, আমি আল্লাহ পাককে বিনা যুক্তিতে এক মানি। (মলফুযাত, ৪র্থ অংশ, পৃষ্ঠা: ৪৯৩)
কামিল মুর্শিদের হাতে বাইয়াত গ্রহণ করে নিন
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা দ্বারা জানতে পারলাম যে, আল্লাহ পাক তাঁর নেক বান্দাদের এরূপ ক্ষমতা দান করেছেন যে, তাঁরা কয়েক মাইল দূর থেকেও অবস্থা দেখে নেন বরং সাহায্যও করেন, যেমন হযরত শায়খ নাজিমুদ্দীন কুবরা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের মুরীদের অন্তিম মুহুর্তে শয়তান থেকে বাঁচিয়ে নিলেন, তাছাড়া এটাও জানতে পারলাম যে, দুনিয়ায় কোন নেক ও পরিপূর্ণ শরীয়তের অনুসারী পীরের হাতে হাত দেয়া অর্থাৎ তাঁর মুরীদ হয়ে যাওয়া, ঈমান হেফাযতের জন্য উপকারী। কাউকে পীর এজন্যই বানানো হয় যে, আখিরাতের আমলে বৃদ্ধি ঘটে, তাঁর পথপ্রদর্শন ও বাতেনী দৃষ্টির বরকতে মুরীদ, আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তুষ্টিমূলক কাজ থেকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami