Share this link via
Personality Websites!
478141
9460
রাখবেন! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিতা আম্মাজান উম্মে খায়র ফাতিমা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا (নিজ) যুগের খুবই নেককার মহিলা এবং তাকওয়া ও পরহেযগারী সম্পন্না ছিলেন। (সীরাতে গাউসে আযম, পৃষ্ঠা:৫১) হযরত উম্মুল খায়র رَحْمَۃُ اللهِ عَلَیْہَا আরো অনেক গুণাবলী সম্পন্না ছিলেন, কিন্তু তাঁর স্বত্বায় একটি বিশেষ বিষয় এটাও ছিলো যে, তিনি কুরআনের তিলাওয়াতের খুবই প্রেমিক ছিলেন এবং তাঁর এত অধিকহারে কুরআনের তিলাওয়াতের অভ্যাস হয়ে গিয়েছিলো যে, হুযুর গাউসে পাক সৈয়দ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্মানিতা আম্মাজানের পেট শরীফেই পুরো আঠারো (১৮) পারা মুখস্ত করে নিয়েছিলেন।
শাহানশাহে বাগদাদ, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পাঁচ বছর বয়সে প্রথমবার بِسْمِ اللهِ পাঠ করার রীতি অনুযায়ী কোন এক বুযুর্গের নিকট বসলেন, اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ এবং بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পাঠ করলেন, অতঃপর সূরা ফাতিহা এবং الٓـمّٓ থেকে শুরু করে ১৮ পারা শুনিয়ে দিলেন। সেই বুযুর্গ বললেন: বৎস! আরো পড়ো! বললেন: ব্যস আমার এতটুকুই মুখস্ত ছিলো, কেননা আমার মায়েরও এতটুকু মুখস্ত ছিলো, যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, তখন তিনি তা পাঠ করতেন, আমি শুনে শুনে মুখস্ত করে নিয়েছিলাম। (মুন্নার লাশ, পৃষ্ঠা:৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আমাদের নিজ সন্তানের মা এবং নিজেদের মুহরিমদের (যেমন; মা, বোন) বরং নিজ আত্মীয় ইসলামী বোনদের সম্পর্কেও ভাবা উচিৎ যে, আমরা এবং তারা কি দেখে দেখে কুরআন পাঠ করতে পারি? নামাযে পাঠকৃত তিলাওয়াত ও তাসবীহ ও যিকির সমূহ কি আমরা বিশুদ্ধভাবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami