Share this link via
Personality Websites!
478140
9460
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: নিশ্চয় আল্লাহ পাক মানুষের ভাল কাজের কারণে তাদের সন্তানের পর সন্তানদের সংশোধন করে দেন। তাঁদের বংশ এবং তাদের লালন-পালনে তাদের নিরাপত্তা দান করেন আর তারা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপদ থাকে। (তাফসীরে দুররে মনসুর, ৫/৪২২)
চিন্তার বিষয় হলো যে, পিতামাতাই যদি ফ্যাশনে মত্ত হয়, পিতামাতাই যদি সিনেমা নাটক দেখা ও গান বাজনা শুনার প্রেমিক হয়, পিতামাতাই যদি আমলহীনতার শিকার হয়, পিতামাতাই যদি দ্বীনের অত্যাবশ্যকীয় মাসআলা না জানে, পিতামাতাই যদি সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখে, পিতামাতাই যদি বেপর্দা ও অশ্লীলতা এবং বিভিন্ন ধরনের বাতেনী রোগের শিকার হয় তবে তাদের সন্তান খুবই কমই বাআমল ও সৎচরিত্রবান এবং আশিকে রাসূল হতে পারবে। সুতরাং পিতামাতার উচিৎ যে, সর্বপ্রথম তারাই স্বয়ং ইলম ও আমলের অলঙ্কার দ্বারা সজ্জিত হয়, বিশেষ করে ফরয জ্ঞান শিখে, পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, কুরআনের তিলাওয়াতকে নিজের অভ্যাসে পরিণত করে, সুন্নাতের অনুসারী হয়, লাজ-লজ্জার অনুসারী হয় এবং নিজের জাহের ও বাতিনকে ইসলামী শিক্ষা দ্বারা সজ্জিত করার চেষ্টা করে, যাতে তারা নিজেদের সন্তানকে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ করাতে সফল হতে পারে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে গাউসে আযম! আমরা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিত আব্বাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক চরিত্র সম্পর্কে শুনছিলাম। আসুন! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিতা আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর সম্পর্কে কিছু শ্রবণ করি। মনে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami