Share this link via
Personality Websites!
478139
9460
নিজের ভুল ক্ষমা করানোর জন্য চেষ্টা করি? আফসোস! বর্তমানে তো ঋণের নামে মানুষের হাজার হাজার নয় বরং লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে, বর্তমানে খুবই নির্লজ্জতার সহিত জায়গা সম্পত্তি দখল করে নেয়া হচ্ছে, অথচ এই অত্যাচারী ও মূর্খ লোকেরা নিজের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে, জি হ্যাঁ! কখনো কখনো তো জীবিত অবস্থাতেই দুনিয়ায় এরূপ অত্যাচারী লোকেরা অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে যায় বা কখনো কখনো কুকুরের ন্যায় মারা যায়, কিন্তু এই অত্যাচারের কিরূপ মন্দ নেশা রয়েছে যে, এর থেকে শিক্ষা অর্জন করে না।
মনে রাখবেন! এখন তো এসব সহজ মনে হচ্ছে, কিন্তু কিয়ামতে তা অনেক কঠিন হয়ে যাবে, যেমনটি আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উদ্ধৃত করেন: “যে দুনিয়ায় কারো মাত্র তিন (৩) পয়সা ঋণ আত্মসাৎ করবে, কিয়ামতের দিন তার পরিবর্তে সাতশত (৭০০) রাকাত জামাআত সহকারে পড়া নামায দিতে হবে।” (ফতোয়ায়ে রযবীয়া, ২৫/৬৯)
(২) পূর্বেকার মহিলাদের পরপুরুষের সাথে শরয়ী পর্দা করার প্রেরণা অধিকাহারে ছিলো, যেমনটি হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর ব্যাপারে আমরা শুনলাম, এই কারণেই তাঁর বংশ থেকে আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام জন্ম হতো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৩) যে পিতামাতা আল্লাহ পাককে ভয় করে, পরহেযগার, ইবাদতকারী, লাজ-লজ্জার অনুসারী এবং মাদানী রঙে রঙিন, তবে এই বিশেষত্ব সমূহ তাদের সন্তানের মাঝেও স্থান্তরিত হয়ে যায় এবং আল্লাহ পাক এরূপ লোকদের বংশকেও সজ্জিত করে দেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami