Share this link via
Personality Websites!
478138
9460
“পরপুরুষকে স্পর্শ করার জন্য তার হাত পঙ্গু ছিলো” এবং “তার পা পঙ্গু” একথা দ্বারা আমার উদ্দেশ্য ছিলো যে, “নিজের স্বামীর আদেশের বিপরীত কদম রাখার জন্য তার পা পঙ্গু”।
যখন আবু ছালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক মুখ থেকে নিজের নববধূর ব্যাপারে এই মনমুগ্ধকর ব্যাখ্যা শুনলেন তখন তাঁর অন্তরে স্বস্তি ফিরে এলো, তাঁর অন্তরে নিজের স্ত্রীর মহত্ব জাগ্রত হলো এবং আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে হযরত আবু সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট আপন যুগের মহান ওলীর অনেক ভাল গুণাবলী সমৃদ্ধ সুন্দর ও সৎচরিত্রা কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য নসীব হলো।
(সীরাতে গাউসে আযম, পৃষ্ঠা:২৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে আউলিয়া! বর্ণনাকৃত ঘটনাবলী থেকে অনেক শিক্ষা অর্জিত হয়েছে, আসুন! গুরুত্বপূর্ণ শিক্ষার সুগন্ধময় সুবাশ থেকে আমরাও নিজেদের অংশগ্রহণ করার জন্য খুবই মনযোগ সহকারে তা শ্রবণ করুন: (১) আল্লাহ পাকের নেক বান্দারা, বান্দার হকের ব্যাপারে খুবই সতর্ক থাকেন, আল্লাহ পাকের নেক বান্দারা খোদাভীরু হয়ে থাকেন, আল্লাহ পাকের নেক বান্দারা আখিরাতের চিন্তার নেয়ামত দ্বারা সমৃদ্ধ হয়ে থাকেন, একটি অজানা আপেল খাওয়ার ব্যাপারে নিজেকে প্রশ্ন করাও আল্লাহ পাকের নেক বান্দাদের অভ্যাসে অন্তর্ভুক্ত, আল্লাহ পাকের নেক বান্দারা নিজের ভুল ক্ষমা করানোর জন্য কঠিন থেকে কঠিনতর অবস্থারও মুখোমুখী হন।
হে আশিকারে রাসূল! এবার আমরাও ভাবি: আমাদের মাঝেও কি এই গুণাবলী পাওয়া যায়? আমরাও কি বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করি? আমাদের অন্তরও কি খোদাভীতি সমৃদ্ধ? আমরাও কি নিজের আমলের হিসাব করি? আমরাও কি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami