Share this link via
Personality Websites!
478137
9460
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত আবু সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বললেন: আরো একটি খেদমত করতে হবে আর তা হলো, আমার একটি মেয়ে আছে, তার মাঝে চারটি দোষ রয়েছে: (১) সে অন্ধ, (২) সে বধির (৩) তার হাত পঙ্গু এবং (৪) তার পাও পঙ্গু। তোমাকে তাকে বিয়েও করতে হবে এবং আরো দুই বছর পর্যন্ত আমার খেদমতও করতে হবে। এরপর যেখানে তোমার ইচ্ছা চলে যেও।
হযরত আবু ছালেহ মূসা জঙ্গী দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেহেতু ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং খোদাভীরু ছিলেন, সেহেতু তিনি এই শর্তও গ্রহণ করে নিলেন। সুতরাং এবার তাঁর দ্বিতীয় পরীক্ষাও শুরু হয়ে গেলো। হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর শাহজাদির বিবাহ হযরত আবু সালেহ এর সাথে করিয়ে দিলেন, বিবাহের পর যখনই তাঁর স্ত্রীর সামনাসামনি হলেন তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক আশ্চর্যজনক দ্বন্দ্বে পরে গেলেন, কেননা দৃষ্টির সম্মুখে যা দেখা যাচ্ছে তা বর্ণিত আকৃতির একেবারে বিপরীত (Opposite) ছিলো। তিনি দেখলেন যে, সম্মানিতা স্ত্রীর رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তো শরীরের সব অঙ্গ ঠিক আছে এবং তিনি সুন্দর ও সুশ্রী। এই দৃশ্য দেখে হযরত আবু সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর নববধুর কাছেও গেলেন না এবং সেখান থেকেও ফিরে গেলেন। অতঃপর হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে ঘটনা খুলে বললেন। তিনি বললেন: চিন্তিত হওয়ার কোন কারণ নেই! সে তোমারই স্ত্রী, যাকে তুমি এখন দেখে এসেছো। আসলে কথা হলো, আমি আমার মেয়ের সম্পর্কে তোমাকে যা বলেছি, তা সবই তার মাঝে বিদ্যমান। “সে অন্ধ” এই কথা দ্বারা আমার উদ্দেশ্য ছিলো যে, “নামুহরিমদের জন্য তার চোখ অন্ধই ছিলো”, “সে বধির” একথা দ্বারা আমার উদ্দেশ্য ছিলো যে, “অন্যায় কথা শুনার জন্য তার কান বধির ছিলো”, “তার হাত পঙ্গু” একথা দ্বারা আমার উদ্দেশ্য ছিলো যে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami