Share this link via
Personality Websites!
478136
9460
সম্মানিত পিতা মানুষের নিকট এই গাছের মালিক সম্পর্কে জিজ্ঞাসা করলে জানতে পারলেন যে, এই বাগানের মালিক সেই যুগের প্রসিদ্ধ বুযুর্গ হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ।
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নানাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পরিচিতি
মনে রাখবেন! হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জীলান শরীফের প্রসিদ্ধ বুযুর্গদের অন্তর্ভুক্ত ছিলেন, যিনি খুবই পরহেযগার এবং উৎকর্ষময় ওলী ছিলেন।
যাইহোক! যখন হযরত আবু ছালেহ মূসা জঙ্গী দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাগানের মালিক হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে জানলেন তখন আর দেরী না করে তাঁর খেদমতে উপস্থিত হয়ে গেলেন এবং সম্পূর্ণ ঘটনা আরয করার পর তাঁর নিকট ক্ষমা চাইলেন। হযরত আব্দুল্লাহ সাওমায়ি যেহেতু বিলায়তের উচ্চ মর্যাদায় সমাসিন ছিলেন, সুতরাং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বুঝে গেছেন যে, এই ব্যক্তি আল্লাহ পাকের মকবুল বান্দাদের মধ্যে একজন, তাইতো নিজের ভুল ক্ষমা করানোর জন্য এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছেন। সুতরাং বাগানের মালিক হযরত আব্দুল্লাহ সাওমায়ি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত মূসা জঙ্গী দোস্ত এর কথা শুনে বললেন: বার বছর পর্যন্ত আমার খেদমত করলে তবেই ক্ষমা পাবে, উৎসর্গিত হয়ে যান! গাউসে পাকের সম্মানিত পিতা হযরত আবু সালেহ এর প্রতি, যিনি কোন উচ্চবাক্য ছাড়াই এই শর্ত আনন্দচিত্তে গ্রহণ করে নিলেন, যদিওবা শরয়ীভাবে এমন ভুল ক্ষমা করানো তাঁর জন্য আবশ্যক ছিলো না। যাইহোক! বার বছর পর্যন্ত হযরত আবু সালেহ খেদমত করতে থাকেন।
যখন ১২ বছর পূর্ণ হয়ে গেলো তখন পরবর্তী পরীক্ষা (Next trial) তাঁকে সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত ছিলো এবং এবারের পরীক্ষা সম্ভবত প্রথম পরীক্ষা থেকে আরো বেশি আশ্চর্যজনক ও কঠিন ছিলো, তা হলো, ওলীয়ে কামিল হযরত আব্দুল্লাহ সাওমায়ি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami