Share this link via
Personality Websites!
478135
9460
গাউসে পাকের আব্বাজানের নাম মুবারক ছিলো “সৈয়দ মূসা” উপনাম “আবু ছালেহ” আর উপাধী “জঙ্গী দোস্ত”। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পিতার দিক দিয়ে হাসানী আর সম্মানিতা আম্মাজানের দিক দিয়ে হুসাইনী সৈয়দ। গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিত আব্বাজান হযরত আবু ছালেহ মূসা জঙ্গী দোস্ত আপন সময়ে যুগ প্রসিদ্ধ আউলিয়ায়ে কেরামের অন্তর্ভুক্ত ছিলেন। (গাউসে আযম কে হালাত, পৃষ্ঠা: ১৫,১৬)
হে আশিকানে আউলিয়া! আসুন! হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পিতামাতার খোদাভীরুতা ও পরহেযগারী সম্পর্কে একটি চিত্তাকর্ষক ও ঈমানোদ্দীপক ঘটনা শুনি এবং এর থেকে অর্জিত শিক্ষাগ্রহণ করে নিজের অন্তরের ঝুড়িতে সাজানোর চেষ্টা করি।
গাউসে পাকের পিতামাতার খোদাভীরুতা
বর্ণিত আছে: হযরত সায়্যিদুনা আবু সালেহ মূসা জঙ্গী দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নদীর পাড়ে বসে ছিলেন, এমন সময় একটি আপেল ভেসে এলো, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তা উঠিয়ে খেয়ে নিলেন। আপেল খাওয়ার পর গাউসে পাকের সম্মানিত পিতার খোদাভীতি প্রাধান্য লাভ করলো এবং তিনি এমনভাবে চিন্তা-ভাবনা করতে লাগলেন যে, জানিনা এই আপেলটি কার ছিলো? এবং এভাবে না জেনে আপেল খাওয়া কি আমার জন্য হালাল হতে পারে? এই ভাবনা আসতেই তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের ভুল ক্ষমা করানোর জন্য আপেলের মালিকের সন্ধানে নদীর পাড় দিয়ে চলতে শুরু করলেন। একটি দীর্ঘ সফরের পর হযরত আবু সালেহ মূসা জঙ্গী দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নদীর পাড়ে একটি অনন্য সুন্দর প্রাসাদ দেখতে পেলেন, যাতে আপেলের একটি বড় গাছ ছিলো এবং এর ডালে পাকা আপেল ঝুলছিলো। আপেলসহ অনেক ডাল পানির উপর ছড়িয়ে ছিলো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিশ্চিত হয়ে গেলেন, যেই আপেল আমি খেয়েছিলাম, তা এই গাছেরই, সুতরাং গাউসে পাকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami