Share this link via
Personality Websites!
478134
9460
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, পৃষ্ঠা:৮১, হাদীস: ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اِنْ شَآءَ الله আজকের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় আমরা “হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বংশ” এর শান ও মহত্ব, গাউসে পাকের পিতামাতার رَحْمَۃُ اللهِ عَلَیْہِمَا খোদাভীরুতা, গাউসে পাকের নানাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অবস্থা, গাউসে পাকের ফুফীজানের رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কারামত এবং এছাড়াও অনেক শিক্ষণীয় বিষয় সম্পর্কে শ্রবণ করবো।
হে আশিকানে গাউসে আযম! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, গাউসে পাকের বংশ ইবাদত ও খোদাভীরুতায় প্রসিদ্ধ ছিলো। গাউসে পাকের আম্মাজানের নাম “ফাতিমা বিনতে শায়খ আব্দুল্লাহ সাওমায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہَا”, আম্মাজানের উপনাম “উম্মুল খায়ের” আর উপাধী ছিলো “আমাতুল জাব্বার”।
(সীরাতে গাউসে আযম, পৃষ্ঠা:২৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami