Share this link via
Personality Websites!
478145
9460
গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِও সেখানে তাশরীফ নিয়ে আসেন, যখনই তাঁর দৃষ্টি সেই আলোর উপর পরলো তখনই সেই আলো অদৃশ্য হয়ে গেলো, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এই প্রদীপ আসলে ছিলো শয়তান, যা তোমার খেদমত করতো এবং তোমায় পথভ্রষ্ট করার জন্য আসতো, তাই আমি তা নিশ্চিহ্ন করে দিলাম, এবার আমি তোমার এই আলোকে রহমানি নূরে পরিবর্তন করে দিচ্ছি, সুতরাং এরপর যখনই আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কোন অন্ধকার স্থানে তাশরীফ নিয়ে যেতেন তখন সেখানে এমন আলো হয়ে যেতো যেমন চাঁদের চাঁদনী হতো। (বাহজাতুল আসরার, ১৯৬ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! মনে রাখবেন! কোন কামিল পীরের মুরীদ হওয়ার অনেক বরকত এবং উপকারিতা রয়েছে, যেমন; এর বরকতে ঈমানের নিরাপত্তা নসীব হয়ে থাকে। * নামায রোযার নিয়মানুবর্তিতা নসীব হয়। * ফরয জ্ঞান শিখার মানসিকতা নসীব হয়। * হালাল, হারামের পরিচিতি নসীব হয়। * মুসমানের সম্মানের ঈমানী জযবা নসীব হয়। * শয়তান থেকে নিরাপত্তা নসীব হয়। * অন্তরে ইবাদতের আগ্রহ এবং কুরআনের তিলাওয়াতের আগ্রহ নসীব হয়। * মন্দ সহচর্য থেকে বাঁচার মানসিকতা নসীব হয়। * দ্বীনের জ্ঞান অর্জন হয়। * গুনাহ থেকে তাওবা নসীব হয়। * দ্বীন ও দুনিয়ার চিন্তা দূর হয়। * মানুষের আচরণ ভাল হয়ে যায়।
হে আশিকানে গাউসে আযম! আপনারাও ঈমান ও আমলের নিরাপত্তার জন্য গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দয়াময় আঁচলে সম্পৃক্ত হয়ে যায়, শয়তানি চাল থেকে বাঁচার জন্য গাউসে পাকের গোলামী রশি নিজের গলায় পরে নিন, গাউসে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami