Share this link via
Personality Websites!
478144
9460
নবীর সকল বিবি জান্নাতি জান্নাতি
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আউলিয়ায়ে কেরামের সহচর্যের বরকত
হে আশিকানে আউলিয়া! আউলিয়ায়ে কেরামের সহচর্য মানুষের জীবন পাল্টে দেয়, আউলিয়ায়ে কেরামের সহচর্য শয়তান থেকে বাঁচার সফল হাতিয়ার, আউলিয়ায়ে কেরামের সহচর্য শয়তানের আক্রমন সমূহ চেনার জবরদস্ত মাধ্যম, আউলিয়ায়ে কেরামের সহচর্য আল্লাহ পাকের পরিচিতি লাভের মাধ্যম, আউলিয়ায়ে কেরামের সহচর্য নেকীর লোভ এবং গুনাহের প্রতি ঘৃণাকারী বানিয়ে দেয়, আউলিয়ায়ে কেরামের সহচর্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের উপায়, আউলিয়ায়ে কেরামের সহচর্য বিলায়তের স্তরে পৌঁছিয়ে দেয়। মোটকথা আউলিয়ায়ে কেরামের সহচর্যে থাকা ব্যক্তি তাঁর ফয়েয ও বরকত দ্বারা ধন্য হয়ে থাকে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে সফল হয়ে যায়। اَلْحَمْدُ لِلّٰهِ আমাদের হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِও আল্লাহ পাকের মকবুল ওলী বরং ওলীদের সর্দার, আল্লাহ পাক তাঁকে এই ক্ষমতা ও শক্তি দান করেছেন যে, তিনি শয়তানের গোপন আক্রমনকে শুধু ভালভাবে চিনতেন না বরং আল্লাহ পাকের দানক্রমে তা বিফল করারও ক্ষমতাবান ছিলেন। আসুন! শুনি যে, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতে তাঁর স্ত্রী رَحْمَۃُ اللهِ عَلَیْہَا শয়তানের আক্রমণ থেকে কিভাবে নিরাপদ ছিলেন।
শয়তানের গোপন আক্রমনকে বিফল করে দিলেন
হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহজাদা সৈয়দ শায়খ আব্দুল জাব্বার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর সম্মানিতা আম্মাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہَا সম্পর্কে বলেন: যখনই সম্মানিতা আম্মাজান কোন অন্ধকার স্থানে তাশরীফ নিয়ে যেতেন তখন সেই স্থান প্রদীপের ন্যায় আলোকিত (bright) হয়ে যেতো। একবার আমার সম্মানিতা আম্মাজান হুযুর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami